ঢাকাWednesday , 30 January 2019
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

জেলা প্রশাসকের বিশেষ উদ্যোগ: সাতক্ষীরার সব শিক্ষা প্রতিষ্ঠানে বঙ্গবন্ধু কর্নার স্থাপন আজ

admin
January 30, 2019 10:41 pm
Link Copied!

ফাহাদ হোসেন: সাতক্ষীরা জেলা প্রশাসকের বিশেষ উদ্যোগে জেলার সকল স্কুল, কলেজ, মাদ্রাসা ও কিন্ডারগার্টেনে এসডিজি ও বঙ্গবন্ধু কর্নার স্থাপন করা হবে আজ।
বুধবার (৩০ জানুয়ারি) বিকাল সাড়ে ৩টায় সাতক্ষীরা জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে সংবাদ সম্মেলন করে এ তথ্য প্রদান করেন সাতক্ষীরার জেলা প্রশাসক এস এম মোস্তফা কামাল। এসময় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক অনিন্দিতা রায়, অতিরিক্ত জেলা ম্যাজিস্টেট বদিউজ্জামান, জেলা শিক্ষা অফিসার আব্দুল্লাহ আল মামুন, সহকারি প্রাথমিক শিক্ষা অফিসার মহিউদ্দিন প্রমুখ।
সংবাদ সম্মেলনে জেলা প্রশাসক মোস্তফা কামাল বলেন, ছাত্র-ছাত্রীদের স্বাপ্নিক হতে হবে। হতে হবে আত্মপ্রত্যায়ী, ইতিহাস-সচেতন, অধ্যবসায়ী। তবেই তাদের হাত ধরে ২০৩০ সালের মধ্যে বাস্তবায়িত হবে টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা (এসডিজি) ও ২০৪১ সালের মধ্যে নির্মিত হবে সুখী, সমৃদ্ধ, উন্নত বাংলাদেশ। এ লক্ষ্যকে সামনে রেখে ৩১ জানুয়ারি একই দিনে জেলার প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানে এই কর্নার স্থাপন করা হবে। আমরা আশা করি, শিক্ষকবৃন্দ এই উদ্যোগের তাৎপর্য উপলব্ধি করবেন এবং শিক্ষার্থীদেরকে তাদের স্বপ্ন ও কর্মের ভিশন বা রূপকল্প নির্মাণে সহায়তা করবেন।
তিনি আরো বলেন, বাঙালী জাতির ভবিষ্যৎ গতিপথ ইতিহাস নির্ধারিত। সুদীর্ঘ স্বাধিকার আন্দোলনের ধারাবাহিকতায় মহান মুক্তিযুদ্ধের মাধ্যমে যে পথ রচিত হয়েছে তা লাখো শহীদের রক্তে ও শেখ মুজিবুর রহমানের অসীম সাহস, সীমাহীন ত্যাগ ও প্রত্যয়দীপ্ত বলিষ্ঠ নেতৃত্বে। বাঙালী জাতির এই গৌরবোজ্জল ইতিহাসই আমাদের অফুরান প্রেরণা আর শক্তির উৎস। এ ইতিহাসের সাথে আজকের শিক্ষার্থীদের পরিচিত করাতে হবে যাতে তারা ইতিহাসের প্রতি সুবিচার করতে পারে। এজন্য একই সাথে এসডিজি কর্নার ও বঙ্গবন্ধু কর্নার স্থাপন করা হচ্ছে। এই উদ্যোগ শিক্ষার্থীদের পরিচিত করবে শেকড়ের সাথে, পৌঁছে দেবে শেকড় থেকে শিখরে। এবং তারাই একদিন বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা বির্নির্মাণে।
এসময় জেলা শিক্ষা অফিসার এস এম আব্দুল্লাহ আল মামুন বলেন, সকল উপজেলা ও প্রতিষ্ঠানে এসডিজি কর্নার ও বঙ্গবন্ধু কর্নারের নির্ধারিত পোস্টার পৌঁছে গেছে। এটা দৃশ্যমান স্থানে স্থাপন করার জন্য সকল প্রতিষ্ঠানে অবহিত করা হয়েছে। জেলার ৬শ ৩টি স্কুল, কলেজ ও মাদ্রাসায় বৃহস্পতিবার এই পোস্টার লাগানোর মাধ্যমে এ কর্নার স্থাপন করা হবে।
সহকারি প্রাথমিক শিক্ষা অফিসার মহিউদ্দিন বলেন, সরকারি ১হাজার ৯৩টি স্কুল ও ১শ ৩৪টি কিন্ডারগার্টেন স্কুলে আমরা একযোগে এসডিজি কর্নার ও বঙ্গবন্ধু কর্নার স্থাপন করব। এবং সেখানে প্রাথমিকভাবে আমরা একটা র‌্যাক রাখব যেখানে বাংলাদেশের ইতিহাস এবং বঙ্গবন্ধু বিষয়ক বই থাকবে।
এ সংক্রান্তে আরো জানানো হয় আজ বৃহস্পতিবার (৩১ জানুয়ারি) সকাল ৮টায় সাতক্ষীরা সরকারি উচ্চ বিদ্যালয়ে, ৯টায় সিলভার-জুবিলি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে, সাড়ে ৯টায় সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে, বেলা ১১টা ১৫ মিনিটে সাতক্ষীরা সীমান্ত কলেজে, দুপুর ১২টা ১৫ মিনিটে আগরদাড়ি কামিল মাদ্রাসায় জেলা শিক্ষা অফিসা, জেলা প্রাথমিক শিক্ষা অফিসার ও সংশ্লিষ্ট প্রধান শিক্ষক, অধ্যক্ষ ও সুপারের বাস্তবায়নে জেলা প্রশাসক নিজে এসডিজি ও বঙ্গবন্ধু কর্নার স্থাপনে অংশগ্রহণ করবেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।