ঢাকাWednesday , 30 January 2019
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

চাচার বিরুদ্ধে পৈত্রিক সম্পত্তি দখলের অভিযোগ

admin
January 30, 2019 10:12 pm
Link Copied!

ডেস্ক রিপোর্ট: সাতক্ষীরার তালায় আপন চাচার বিরুদ্ধে জালিয়াতির মাধ্যমে ভাইপোদের পৈত্রিক সম্পত্তি জোর পূর্বক ভোগ দখলের অভিযোগ উঠেছে।
বুধবার (৩০ জানুয়ারি) দুপুরে সাতক্ষীরা প্রেসক্লাবে তালা উপজেলার গংগারামপুর গ্রামের মৃত ওমর আলী বিশ্বাসের ছেলে নওয়াব আলী বশ্বাস সংবাদ সম্মেলন করে এ অভিযোগ করেন।
লিখিত বক্তব্যে নওয়াব আলী বশ্বাস বলেন, আমাদের চার ভাই ও দুই বোনকে রেখে আমার বাবা মারা যান। আমরা লেখা পড়া জানি না এবং কাগজপত্র না বোঝায় আপন চাচা বাবর আলী বিশ্বাসের কাছে বাবার জমির সকল কাগজপত্র ছিল।
১৯৯১ সালে মাঠ জরিপ হওয়ার পরও আমরা পৈত্রিক সম্পত্তিতে শান্তিপূর্নভাবে বসবাস করে আসছিলাম। কিন্তু গত কয়েক বছর যাবৎ আমার চাচা বাবর আলী বিশ্বাস বলছেন “তোদের এখানে কোন জমি নেই, তোরা কোন জমি পাবি না”। বিষয়টি নিয়ে খলিলনগর ইউপি চেয়ারম্যান, গণ্যমান্য ব্যক্তি ও তালা থানার ওসি বসাবসি ও মাফজরিপ করেও কোন ফল পাওয়া যায়নি। সঠিক কাগজ দেখাতে না পারায় বিবাদী পক্ষের অভিযোগ খারিজ হয়ে যায়।
তিনি আরো বলেন, গংগারামপুর মৌজার ১ একর ২২ শতক জমির মধ্যে আমার বাবার পাওনা ৬১ শতক। এর মধ্যে প্রথমে ১৬ শতক চাচা বাবর আলী বিশ্বাসের কাছে ১০ শতক সোনাই নাথ এবং পরে আরো ৫ শতক বাবর আলী বিশ্বাসের কাছে বিক্রি করেন। বাকি ৩০ শতক আমাদের পাওনা হলেও বর্তমান মাঠ জরিপে আমার নামে রেকর্ড হয়েছে ২৬ শতক জমি। এই ২৬ শতক জমির মধ্যে তারা বিভিন্ন সময়ে জবর দখলের পাঁয়তারা চালাচ্ছে।
তিনি তার পৈত্রিক সম্পত্তি উদ্ধারে সাতক্ষীরা পুলিশ সুপারসহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেছেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।