ঢাকাWednesday , 30 January 2019
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

খুলনায় বঙ্গবন্ধু যুব পরিষদ নেতা মানিককে মামলায় জড়ানোয় নিন্দা ও প্রতিবাদ

admin
January 30, 2019 10:01 pm
Link Copied!

ফুলবাড়ীগেট (খুলনা) প্রতিনিধি: খুলনায় বঙ্গবন্ধু জাতীয় যুব পরিষদ খানজাহান আলী থানা শাখার সাধারণ সম্পাদক ও মহানগর আওয়ামী মুক্তিযোদ্ধা লীগের সাবেক সদস্য সচিব আনিসুজ্জামান মানিককে খানজাহান আলী থানায় ফৌজদারী মামলায় অন্তর্ভুক্ত করায় তিব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে অবিলম্বে ষড়যন্ত্রমূলক মিথ্যা মামলা প্রত্যাহারের দাবি জানিয়েছেন বঙ্গবন্ধু জাতীয় যুব পরিষদ খুলনা জেলা শাখার নেতৃবৃন্দ।
বুধবার (৩০ জানুয়ারি) বঙ্গবন্ধু জাতীয় যুব পরিষদ জেলা শাখার বিশেষ বর্ধিত সভা সংগঠনের সভাপতি গাজী জাহিদুল ইসলামের সভাপতিত্বে সভায় বক্তৃতা করেন বীর মুক্তিযোদ্ধা শাহীন আজাদ, শাহ আলম মিয়া, শরীফ কারী মিজানুর রহমান, আমিকার রহমান, কাজী সেলিম, ইমন চৌধুরী, ডা. মকিদুর রহমান, নাজমুন নাহার বেবী. হ্যাপী বেগম, নুরুল ইসলাম ঢালী প্রমুখ।
উল্লেখ্য গত ১৬ ডিসেম্বর রাতে যাব্দিপুর ইউনিয়ন কাউন্সিলের সামনে জাতীয় সংসদ নির্বাচনের অস্থায়ী কার্যালয় ভাংচুরের ঘটনার মামলায় তাকে আসামি করা হয়।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।