ঢাকাWednesday , 30 January 2019
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

আশাশুনির কাদাকাটি স্কুলে বিদায় সংবর্ধনা ও নবীরবরণ

admin
January 30, 2019 10:18 pm
Link Copied!

আশাশুনি প্রতিনিধি: আশাশুনিতে কাদাকাটি আইডিয়াল বালিকা বিদ্যালয়ে এসএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা ও ৬ষ্ঠ শ্রেণির শিক্ষার্থীদের নবীনবরণ অনুষ্ঠিত হয়েছে। বুধবার (৩০ জানুয়ারি) সকালে বিদ্যালয় চত্বরে এসএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা ও ৬ষ্ঠ শ্রেণির শিক্ষার্থীদের নবীনবরণ অনুষ্ঠিত হয়েছে।
ম্যানেজিং কমিটির সভাপতি মোসলেম আলীর সভাপতিত্বে স্কুলের প্রধান শিক্ষক একলাছুর রহমান স্বাগত বক্তব্য রাখেন। সহকারি প্রধান শিক্ষক একরামুল ইসলামের সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন ভাইস চেয়ারম্যান প্রার্থী জিএম আক্তারুজ্জামান, ডা. গাওছুল হক, প্রভাষক খায়রুল ইসলাম, প্রভাষক অহিদুল ইসলাম, প্রধান শিক্ষক নবীন চন্দ্র সরকার, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক বিমলকৃষ্ণ গাইন, অভিভাবক সদস্য আব্দুস সুবহান, মহাদেব গাইন, পূর্ণিমা বৈরাগী সহ শিক্ষকবৃন্দ ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ। এবছর এ বিদ্যালয় থেকে ২৬ জন শিক্ষার্থী এসএসসি পরীক্ষায় অংশগ্রহণ করছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।