মঙ্গলবার (২৯ জানুয়ারি) শহরতলীর বিনেরপোতাস্থ সাতক্ষীরা কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রে দিনব্যাপী জব ফেয়ার অনুষ্ঠিত হয়েছে।
আয়োজকরা জানান, স্কিল ফর ইম্পয়মেন্ট ইনভেসমেন্ট প্রোগ্রামের অর্থায়নে সরকারি খরচে বেকার যুবক ও যুব মহিলাদের কর্মসংস্থান তৈরির জন্য বর্তমানে ৫টি ট্রেডে (আইটি সাপোর্ট সার্ভিস, ইলেকট্রিক্যাল ইন্সটলেশন এন্ড মেইনটেন্যান্স, ওয়েল্ডিং, সুইং মেশিন অপারেশন, মোটর ড্রাইভিং) ৪মাস মেয়াদী প্রশিক্ষণ পরিচালিত হচ্ছে। প্রশিক্ষণ কোর্সের বিগত ব্যাচগুলোতে উত্তীর্ণ প্রশিক্ষণার্থীদের কর্মসংস্থানের লক্ষ্যে এই জব ফেয়ার অনুষ্ঠিত হয়।
ফেয়ারে হ্যামকো গ্রুপ, বিসিক খুলনা, আর.এফ.এল গ্রুপ ঢাকা, সুমনা ফাউন্ডেশন সাতক্ষীরা, রনি প্লাইউড এন্ড ডোর ইন্ডাস্ট্রিজ বিসিক সাতক্ষীরা, মোস্তফা অর্গানিক প্রোডাক্ট লিমিটেড বিসিক সাতক্ষীরা, রোজ টেইলার্স সাতক্ষীরা, ইয়াকিন পলিমার সাতক্ষীরা, শাওন ওয়েল্ডিং অ্যান্ড ইঞ্জিনিয়ারিং সাতক্ষীরা, ইলেকট্রো-বাংলা সাতক্ষীরা, ডাচ-বাংলা ব্যাংকের মোবাইল ব্যাংকিং (রকেট) ইত্যাদি প্রতিষ্ঠানসমূহের অনুকূলে স্টল বিদ্যমান ছিল।
প্রতিষ্ঠানসমূহ প্র্রশিক্ষণ কেন্দ্রের উত্তীর্ণ প্রশিক্ষণার্থীবৃন্দের জীবন-বৃত্তান্ত গ্রহণ এবং তাৎক্ষণিক সাক্ষাৎকারের মাধ্যমে উল্লেখযোগ্য সংখ্যক প্রশিক্ষণার্থীকে বিভিন্ন প্রতিষ্ঠানে চাকরির ব্যবস্থা করেন।
জব ফেয়ার অনুষ্ঠান পরিদর্শন করেন সাতক্ষীরা প্রেসক্লাবের সভাপতি ও সাতক্ষীরা জেলা আওয়ামী লীগের যুগ্ম-সম্পাদক বীর মুক্তিযোদ্ধা অধ্যক্ষ আবু আহমেদ, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আসাদুজ্জামান বাবু, ইনস্টিটিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স বাংলাদেশ (আইডিইবি) জেলা সভাপতি ও পৌরসভার সহকারী প্রকৌশলী সেলিম সরোয়ার, জেলা কর্মসংস্থান ও জনশক্তি অফিসের সহকারি পরিচালক মোস্তফা জামান, ভোমরা সিঅ্যান্ডএফ এসোসিয়েশনের অর্থ সম্পাদক মাকসুদ খান। প্রেস বিজ্ঞপ্তি
