যশোর প্রতিনিধি: বানিয়ারগাতি গ্রামের যশোর ফিড লিমিটেড থেকে পঞ্চাশ হাজার টাকা জরিমানা আদায় করেছেন ভ্রাম্যমাণ আদালত।
মঙ্গলবার (২৯ জানুয়ারি) দুপুরে যশোর সদর উপজেলার সহকারি কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সৈয়দ জাকির হাসান এই জরিমানা করেন। যশোর ফিড লিমিটেডে পণ্যের পাটজাত মোড়ক ব্যবহার না করে প্লাস্টিকের বস্তা ব্যবহার করছে। এসময় সদর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সৈয়দ জাকির হাসান প্রতিষ্ঠানটির ম্যানেজার আজিজুল ইসলামকে ২০১০ সালের পণ্যে পাটজাত মোড়ক বাধ্যতা আইন ৪/১৪ ধারায় ৫০ হাজার টাকা জরিমানা করে তা আদায় করেন।
অভিযানকালে যশোর জেলা পাট অধিদপ্তরের মূখ্য পরিদর্শক গোলাম সরয়ার ও পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
