শেখ শাওন আহমেদ সোহাগ, কালিগঞ্জ: বর্তমানে পুলিশ এবং জনতা একে অপরের সাথে সুনিবিড় সম্পর্কে আবদ্ধ। পূর্বের তুলনায় বর্তমানে পুলিশ সাধারণ মানুষকে সেবা দিয়ে যাচ্ছে। মাদক নির্মূল ও সন্ত্রাসবাদ দমনে পুলিশ গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করছে। তবে কিছু কিছু সমস্যা আছে সেগুলো অবশ্যই অনতিবিলম্বে সমাধান করা হবে। কালিগঞ্জ সার্কেলের যে কেউ পুলিশি সেবা নিতে চাইলে আমার কাছে আসবেন। আমি চেষ্টা করবো আপনাদেরকে সেবা দিতে।
আমার কাছে আসতে অসুবিধা হলে আমাদের হেডকোর্টারের ৯৯৯ নম্বরে ফোন করতে পারেন। এই নম্বরে ফোন দিলে হেডকোয়ার্টার থেকে আমাদেরেকে জানিয়ে দিলে আমরা আপনাদেরকে সেবা দিবো।
মঙ্গলবার (২৯ জানুয়ারি) বিকেলে থানা প্রাঙ্গনে অনুষ্ঠিত কালিগঞ্জ থানা পুলিশের উদ্যোগে ওপেন হাউজ ডে’তে কালিগঞ্জ সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার জামিরুল ইসলাম জামি এসব কথা বলেন।
ওপেন হাউজ ডে’তে সাধারণ মানুষ মাদক, সন্ত্রাস, ইভটিজিং এবং সমাজের বিভিন্ন সমস্যার বিষয়ে প্রধান অতিথিকে অবহিত করেন। এসময় তিনি এসব সমস্যার সমাধান করবেন বলে সাধারণ মানুষকে আশ্বস্ত করেন।
থানার অফিসার ইনচার্জ (ওসি) হাসান হাফিজুর রহমানের সভাপতিত্বে, ওসি (তদন্ত) রাজিব হোসেন ও সাংবাদিক সুকুমার দাশ বাচ্চুর সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন সাতক্ষীরা জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ একেএম জাফরুল আলম বাবু, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাঈদ মেহেদী, সাবেক সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মোজাহার হোসেন কান্টু, সাবেক উপদেষ্টা অধ্যাপক গাজী আজিজুর রহমান, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের ডেপুটি কমান্ডার আব্দুল হাকিম, সাবেক পুলিশ কর্মকর্তা আতাউর রহমান, উপজেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি জেবুন্নাহার জেবু, উপজেলা ছাত্রলীগের সভাপতি শেখ শাওন আহমেদ সোহাগ, উপজেলা পুলিশিং কমিটির সাধারণ সম্পাদক রওনাকুল ইসলাম দুলাল, উপজেলা জাতীয় পার্টির সভাপতি মাহবুবর রহমান, প্রেসক্লাবের সভাপতি সাইফুল বারী সফু, সাংবাদিক সমিতির সভাপতি শেখ আনোয়ার হোসেন, নাজিমগঞ্জ বাজার ব্যবসায়ী সমিতির সভাপতি ফিরোজ কবির কাজল প্রমুখ। সভা শেষে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।
