এমএ মামুন, দেবহাটা (সদর): দেবহাটায় নির্মাণ শ্রমিক আলী হোসেন হত্যা মামলায় তার স্ত্রী আছমা খাতুন ও স্ত্রীর প্রেমিক জাকিরের দুই দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।
মামলার তদন্তকারী কর্মকর্তা দেবহাটা থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) উজ্জল কুমার মৈত্র জানান, হত্যাকা-ের ঘটনায় পুলিশের পক্ষ থেকে নিহত আলী হোসেনের স্ত্রী আছমা খাতুন ও জাকিরকে পাঁচ দিনের রিমান্ডের আবেদন জানানো হয়। আদালত শুনানি শেষে তাদের দু’দিনের রিমান্ড মঞ্জুর করেছেন। হত্যাকা-ের রহস্য উদঘাটনসহ জড়িতদের আইনের আওতায় আনতে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।
উল্লেখ্য, গত ২৩ জানুয়ারি দেবহাটার চিনেডাঙ্গা বিলের কেওড়াতলা নামক স্থানের একটি ঘের থেকে উপজেলার মাঝ সখিপুর গ্রামের মৃত আহম্মদ আলীর ছেলে আলী হোসেন (২৬) গলা কাটা লাশ উদ্ধার করে দেবহাটা থানা পুলিশ। ঐদিনই সন্দেহজনক ভাবে নিহতের স্ত্রী আছমা ও তার প্রেমিক জাকিরকে আটক করে প্রাথমিক জিজ্ঞাসাবাদ করে পুলিশ। এ ঘটনায় নিহত আলী হোসেনের ভাই জাহাঙ্গীর হোসেন বাদী হয়ে অজ্ঞাত কয়েকজনকে আসামি করে ৩০২/৩৪ ধারায় দেবহাটা থানায় হত্যা মামলা করেন।
