সৌমেন মজুমদার, তালা: তালায় বে-সরকারি উন্নয়ন সংস্থা দলিতের টেকনিক্যাল অ্যান্ড প্রাকটিক্যাল স্কিলস ফর ইয়ুথ এমপাওয়ারমেন্ট প্রকল্পের অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (২৯ জানুয়ারি) সকালে উপজেলা শিল্পকলা একাডেমীর হলরুমে দলিতের আয়োজনে এ সভা অনুষ্ঠিত হয়।
প্রকল্প ব্যবস্থাপক তারিকুজ্জামান তারিকের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা রফিকুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মোস্তাফিজুর রহমান, তালা মহিলা কলেজের অধ্যক্ষ আব্দুর রহমান, তালা সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সরদার জাকির হোসেন, ধানদিয়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান জাহাঙ্গীর আলম, তালা প্রেসক্লাবের সহ-সভাপতি নজরুল ইসলাম, সদস্য আজমল হোসেন জুয়েল প্রমুখ।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
