ঢাকাTuesday , 29 January 2019
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

জেলা পুলিশের রক্তদান কর্মসূচি

admin
January 29, 2019 9:07 pm
Link Copied!

ডেস্ক রিপোর্ট: ‘পুলিশকে সহায়তা করুন পুলিশের সেবা গ্রহণ করুন’ শ্লোগানকে সামনে রেখে সাতক্ষীরায় পুলিশ সেবা সপ্তাহ উপলক্ষ্যে মঙ্গলবার দুপুরে রক্তদান কর্মসূচি পালিত হয়েছে।
জেলা পুলিশের আয়োজনে পুলিশ লাইনস মাঠে এই রক্তদান কর্মসূচি পালিত হয়।
এ সময় পুলিশ সুপার সাজ্জাদুর রহমান জানান, পুলিশ সেবা সপ্তাহ উপলক্ষ্যে এই রক্তদান কর্মসূচি গ্রহণ করা হয়েছে। এর মাধ্যমে রক্তদানে মানুষ উৎসাহিত হবে।
তিনি আরও জানান, ইতোমধ্যে জেলার ১৪শ পুলিশের রক্তের গ্রুপ নির্ণয় করা হয়েছে। যে কোন পরিস্থিতে অসহায় মানুষ, যাদের সক্ষমতা নেই বা জরুরিভাবে রক্ত প্রয়োজন, তারা পুলিশ কন্ট্রোল রুম (০১৭৩৯-৮৪০৯৫১) বা অতিরিক্ত পুলিশ সুপারের (০১৭১৩-৩৭৪১৩৬) সাথে যোগাযোগ করলে তাদের জন্য জেলা পুলিশ রক্তদানে সর্বদা প্রস্তুত রয়েছে।
রক্তদানের এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন, অতিরিক্ত পুলিশ সুপার (সদ্য পদোন্নতিপ্রাপ্ত পুলিশ সুপার) মোহাম্মদ ইলতুৎ মিশ, সহকারি পুলিশ সুপার (সদর সার্কেল) মেরিনা আক্তার, সহকারি পুলিশ সুপার (হেড কোয়ার্টার) হুমায়ন কবীর, বিশেষ শাখার পুলিশ পরিদর্শক আজম খান, জেলা গোয়েন্দা পুলিশ পরিদর্শক আলী আহম্মেদ হাশমী, সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোস্তাফিজুর রহমান, আরও ওয়ান আরশেদ আলী প্রমুখ।
এ সময় অতিরিক্ত পুলিশ সুপার রক্ত দান করেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।