ঢাকাTuesday , 29 January 2019
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

খুলনায় এসএসসি পরীক্ষার্থীকে গণধর্ষণ, ধর্ষকরা পলাতক

admin
January 29, 2019 9:14 pm
Link Copied!

ফুলবাড়ীগেট (খুলনা) প্রতিনিধি: খুলনার খানজাহান আলী থানাধীন আলিম মিলগেট রেললাইন এলাকায় পরিত্যক্ত ভবনের ছাদে নিয়ে তিন বন্ধু মিলে গণধর্ষণ করেছে এসএসসি পরীক্ষার্থী (১৬) কে। ধর্ষিতার আত্মচিৎকারে এলাকাবাসী এগিয়ে গেলে ধর্ষক সাগর (২২), শফিকুর (২৬) এবং বেল্লাল হোসেন (৩০) ছাদ থেকে লাফিয়ে পালিয়ে যায়।
সূত্র জানায়, আফিলগেট কলোনীর দরিদ্র পরিবারের মেয়ে এক এসএসসি পরীক্ষার্থীকে সোমবার রাতে প্রলোভন দেখিয়ে সুকৌশলে আলিম মিলগেট এলাকার একটি পরিত্যক্ত ভবনের ছাদে নিয়ে কলাবাগান এলাকার রুস্তম মাস্তানের ছেলে সাগর, তার বন্ধু একই এলাকার টোকেনের ছেলে শফিকুর রহমান শফিক এবং রেনু মিয়ার ছেলে বেল্লাল গণধর্ষণ করে। এ সময় মেয়েটির চিৎকারে এলাকাবাসী এগিয়ে গেলে তিন ধর্ষক ছাদ থেকে লাফিয়ে পালিয়ে যায়। স্থানীয়রা তাকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতলে ভর্তি করে। ঘটনার পর পুলিশ সাগরের পিুা রুস্তম মাস্তানকে জিজ্ঞাসাবাদের জন্য রাতেই থানা নিয়ে যায়।
ধর্ষিতার ভাই জানান, সোমবার সকালে পড়তে যাওয়ার কথা বলে বাড়ি থেকে বের হয়। পরে সকাল সোয়া ৯টায় সাগর তাকে কৌশলে ভুল বুঝিয়ে মটরসাইকেলে তুলে নিয়ে তার ভাবীর বাড়ি নিয়ে যায়। সেখানে দুপুরের খাবারের পর বিভিন্ন জায়গায় ঘুরিয়ে সন্ধ্যার দিকে আলিম মিলগেট রেললাইন মিজানের পরিত্যক্ত ভনের ছাদে নিয়ে তিন বন্ধু মিলে নেশা জাতিয় কিছু খাইয়ে তার বোনকে গণধর্ষণ করে।
খানজাহান আলী থানার অফিসার ইনচার্জ শফিকুল ইসলাম বলেন, ধর্ষকদের গ্রেফতারের চেষ্টা চলছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।