ঢাকাTuesday , 29 January 2019
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

কাঁকডাঙ্গা সীমান্তে ২ কেজি ৩শ ৩৪ গ্রাম স্বর্ণ জব্দ

admin
January 29, 2019 10:24 pm
Link Copied!

কেঁড়াগাছি (কলারোয়া) প্রতিনিধি: কলারোয়ার কাঁকডাঙ্গা সীমান্তের গাড়াখালী ১নং পোস্ট সংলগ্ন ৫নং পিলারের কুঠিবাড়ী সোনাই নদীর ঘাটের নিচ থেকে ১৮ পিচ স্বর্ণের বার জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
আটককৃত স্বর্ণের বারের ওজন ২ কেজি ৩শ ৩৪ গ্রাম এবং যার বাজার মূল্য প্রায় ৮৮ লক্ষ টাকা।
স্থানীয়রা জানান, গোপন সংবাদের ভিত্তিতে কাকডাঙ্গা ক্যাম্পের সুবেদার ছিদ্দিকের নেতৃত্বে টহলরত বিজিবি সদস্য আদম আলীর চোরাচালানের বিষয়টি নিশ্চিত হয়ে ধাওয়া দিলে পাচারকারী চক্র একটি প্যাকেট ফেলে পালিয়ে যায়। তবে এসময় কোন চোরাচালানীকে আটক করা সম্ভব হয়নি।
এবিষয়ে দায়িত্বরত কোম্পানি কমান্ডার ছিদ্দিক ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।