ঢাকাMonday , 28 January 2019
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

সদর থানায় ওপেন হাউজ ডে

admin
January 28, 2019 9:25 pm
Link Copied!

ডেস্ক রিপোর্ট: পুলিশ সেবা সপ্তাহ-২০১৯ উপলক্ষ্যে সাতক্ষীরা সদর থানায় ওপেন হাউজ ডে অনুষ্ঠিত হয়েছে। সোমবার বিকেলে সদর থানার ভারপ্রপ্ত কর্মকর্তা মোস্তাফিজুর রহমানের সভাপতিত্বে থানা চত্বরে অনুষ্ঠিত ওপেন হাউজ ডে’তে প্রধান অতিথির বক্তব্য রাখেন পুলিশ সুপার সাজ্জাদুর রহমান।
এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (সাতক্ষীরা সদর সার্কেল) মেরিনা আক্তার, জেলা কমিউনিটি পুলিশিং কমিটির সভাপতি আবুল কালাম বাবলা, সাতক্ষীরা প্রেসক্লাবের নবনির্বাচিত সাধারণ সম্পদক মমতাজ আহমেদ বাপী, আগরদাড়ি ইউপি চেয়ারম্যান মজনুর রহমান মালি প্রমুখ।
এসময় পুলিশ সুপার সাজ্জাদুর রহমান বলেন, অপরাধ দমনে জেলায় বিট পুলিশিং জোরদার করা হবে। একই সাথে মাদক নির্মূল, জঙ্গিবাদ রোধ, যানজট রোধ, ট্রাফিক সচেতনতা বৃদ্ধিসহ পুলিশিং সেবা জনগণের দোরগোড়ায় পৌঁছে দিতে সর্বোচ্চ চেষ্টা করা হবে।
ওপেন হাউজ ডে’তে ইউপি চেয়ারম্যান, মেম্বরসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নিয়ে বিভিন্ন সমস্যার কথা তুলে ধরেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।