ঢাকাMonday , 28 January 2019
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

শ্যামনগর ভুরুলিয়া সিরাজপুর স্কুল অ্যান্ড কলেজে অভিভাবক সমাবেশ

admin
January 28, 2019 11:03 pm
Link Copied!

শ্যামনগর প্রতিনিধি: শ্যামনগর ভুরুলিয়া সিরাজপুর স্কুল অ্যান্ড কলেজে বাল্য বিবাহ প্রতিরোধ, মাদক নির্মুল ও শিক্ষার মান উন্নয়নে অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২৮ জানুয়ারি) সকাল ১১টায় ইউএসএইড, ওয়ার্ল্ড ভিশন, সুশীলন, উইনরক-এর সহযোগিতায় শ্যামনগর ভুরুলিয়া সিরাজপুর স্কুল এ্যান্ড কলেজের আয়োজনে বাল্য বিবাহ প্রতিরোধ, মাদক নির্মূল ও শিক্ষার মান উন্নয়নে অভিভাবক-মা সমাবেশ অনুষ্ঠিত হয়। কলেজ প্রাঙ্গনে অনুষ্ঠানে অধ্যক্ষ আজিয়ার হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন নারী-শিশু নির্যাতন দমন ট্রাইবুনালের পিপি শ্যামনগর সদর ইউপি চেয়ারম্যান অ্যাডভোকেট জহুরুল হায়দার বাবু। বিশেষ অতিথির বক্তব্য রাখেন প্রতিষ্ঠানের সভাপতি ও শ্যামনগর প্রেসক্লাবের সভাপতি জিএম আকবর কবীর, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আকরাম হোসেন, একাডেমি সুপারভাইজার মিনা হাবিবুর রহমান, প্রতিষ্ঠানে বিদ্যোৎসাহী সদস্য সিরাজুল ইসলাম, দাতা সদস্য জাহিদুর রহমান, ইউপি সদস্য সিদ্দিকুর রহমান, সুশীলনের উপজেলা সমন্বয়কারী জাকির হোসেন, টেকনিক্যাল অফিসার জেন্ডার আসাদুর রহমান রিপন, জেন্ডার অফিসার মমতাজ বেগম, অভিভাবক মা’দের পক্ষ থেকে সাজিদা বেগম প্রমুখ। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন শিক্ষক আলমগীর হোসেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।