কালিগঞ্জ প্রতিনিধি: কালিগঞ্জের ভাড়াশিমলা ইউনিয়নের কারবালা মাধ্যমিক বিদ্যালয়ে এসএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা প্রদান করা হয়েছে।
সোমবার (২৮ জানুয়ারি) বেলা সাড়ে ১২টায় স্কুল চত্বরে এই বিদায় অনুষ্ঠানের আয়োজন করা হয়। বিদ্যালয়ের পরিচালনা পরিষদের সভাপতি শেখ মাহমুদুল হাসানের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের একাডেমিক সুপারভাইজার সাইফুল ইসলাম।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন প্রধান শিক্ষক গাজী মিজানুর রহমান। সহকারী প্রধান শিক্ষক ইউসুফ আলী ও সহকারী শিক্ষক সুব্রত সরকারের সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন রোকেয়া মনসুর মহিলা কলেজের সহকারী অধ্যাপক ও রিপোর্টার্স ক্লাবের সভাপতি নিয়াজ কওছার তুহিন, ভাড়াশিমলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শেখ ওবায়দুর রহমান, দাতা সদস্য নাঈমুজ্জামান খান প্রমুখ।
সিনিয়র সহকারী শিক্ষক ব্রজেন কুমার মন্ডল, বিদায়ী শিক্ষার্থী রাশিদা খাতুন এবং দশম শ্রেণির ছাত্রী সাদিয়া আক্তার সুইটি বক্তব্য রাখেন। বিদায়ী শিক্ষার্থীদের উদ্দেশ্যে স্বরচিত কবিতা পাঠ এবং প্রার্থনা সঙ্গীত পরিবেশন করেন শুইলপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক কানন বালা কর্মকার। দোয়া ও মোনাজাত করেন পরিচালনা পরিষদের সভাপতি শেখ মাহমুদুল হাসান। এবছর বড়শিমলা কারবালা মাধ্যমিক বিদ্যালয় থেকে ৪৯ জন শিক্ষার্থী এসএসসি পরীক্ষায় অংশগ্রহণ করছে।
