ঢাকাMonday , 28 January 2019
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

পাটকেলঘাটায় পুকুরে ডুবে মাদ্রাসা ছাত্রের মৃত্যু

admin
January 28, 2019 11:02 pm
Link Copied!

পাটকেলঘাটা প্রতিনিধি: পাটকেলঘাটার খলিষখালীতে পুকুরের ডুবে ইসমাইল গাজী (১৪) নামে এক কওমী মাদ্রাসার ছাত্রের করুণ মৃত্যু হয়েছে। সোমবার (২৮ জানুয়ারি) ভোরে এই মৃত্যুর ঘটনা ঘটে। নিহত ইসমাইল গাজী খলিষখালী হাজরাপাড়া গ্রামের শাহাবুদ্দীন গাজীর ছেলে।
স্থানীয় জানান, ইসমাইল গাজী সোমবার ফজরের সময় হাজরাপাড়া মাদ্রাসার পুকুরে ওযু করতে নামে। এ সময় হঠাৎ তার মৃগী রোগ উঠলে সে পুকুরের পানিতে পড়ে যায়। নামাজের পর মুসল্লিরা মসজিদ থেকে বেরিয়ে তাকে পুকুরের পানিতে মৃত অবস্থায় ভেসে উঠতে দেখেন। পরে মুসল্লীরা তাকে পানি থেকে তুলে তার পরিবারকে খবর দেয়।
পাটকেলঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রেজাউল ইসলাম রেজা জানান, এ ব্যাপারে থানায় অপমৃত্যু মামলা হয়েছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।