ধুলিহর প্রতিনিধি: সাতক্ষীরা সদর উপজেলা ধুলিহর আদর্শ মাধ্যমিক বিদ্যালয়ে ৬ষ্ঠ শ্রণীর শিক্ষার্থীদের নবীন বরণ ও এসএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (২৮ জানুয়ারি) সকালে স্কুল চত্বরে এ অনুষ্ঠান হয়। স্কুলের সভাপতি ও সদর উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক শেখ আব্দুর রশিদের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা সাধারণ সম্পাদক ও জেলা পরিষদের চেয়ারম্যান নজরুল ইসলাম।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সদর উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক গনেশ চন্দ্র মণ্ডল, ইউনিয়ন সাধারণ সম্পাদক ও ইউপি চেয়ারম্যান মিজানুর রহমান বাবু, ভারপ্রাপ্ত সভাপতি শেখ বোরহান উদ্দিন, ইউনিয়ন যুবলীগের সভাপতি আজাহারুল ইসলাম প্রমুখ। এ সময় প্রধান অতিথি এসএসসি বিদায়ী পরীক্ষার্থীদের হাতে শিক্ষা উপকরণ তুলে দেন।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
