ঢাকাMonday , 28 January 2019
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

দেবহাটায় যুব লীগের বর্ধিত সভা

admin
January 28, 2019 10:29 pm
Link Copied!

দেবহাটা প্রতিনিধি: দেবহাটায় যুবলীগের বিশেষ বর্ধিত সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২৮ জানুয়ারি) রাত ৮টায় পারুলিয়াস্থ আস্থা অফিসে এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় উপজেলা যুবলীগের সভাপতি মিজানুর রহমান মিন্নুরের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক বিজয় ঘোষের সঞ্চালনায় উপস্থিত ছিলেন কুলিয়া ইউনিয়ন সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম, পারুলিয়া ইউনিয়ন সভাপতি ফরহাদ হোসেন হিরা, সাধারণ সম্পাদক রাসেল আহম্মেদ, সখিপুর ইউনিয়ন সভাপতি আব্দুর রব লিটু, সাধারণ সম্পাদক মহব্বত আলী, নওয়াপাড়া ইউনিয়ন সভাপতি সুধান চন্দ্র বর, দেবহাটা সদর ইউনিয়ন সভাপতি শাহিন সিরাজ, সাধারণ সম্পদক হালিম মোস্তফা, যুবলীগ নেতা তাজুল ইসলাম প্রমুখ।
সভায় আগামী উপজেলা পরিষদ নির্বাচনে আওয়ামী লীগের দলীয় কাউন্সিলরদের ভোটে নির্বাচিত চেয়ারম্যান প্রার্থী উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মনিরুজ্জামান মনিকে বিজয়ী করতে দলীয় নেতাকর্মীদের ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহবান জানানো হয়।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।