এমএ মামুন, দেবহাটা (সদর): দেবহাটায় পুলিশ সপ্তাহ উপলক্ষ্যে ওপেন ডে হাউজ অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২৮ জানুয়ারি) বিকাল ৪টায় দেবহাটা থানায় এ উপলক্ষ্যে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার ইলতুৎ মিশ।
দেবহাটা থানার ওসি বিপ্লব কুমার সাহার সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন দেবহাটা উপজেলা নির্বাহী অফিসার হাফিজ-আল-আসাদ, কালিগঞ্জ সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার জামিরুল ইসলাম জামি, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মনিরুজ্জামান মনি।
থানার সেকেন্ড অফিসার নয়ন কুমার চৌধুরীর পরিচালনায় উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও সাবেক ইউপি চেয়ারম্যান নজরুল ইসলাম, যুগ্ম সম্পাদক শেখ মোনায়েম হোসেন, সাংগঠনিক সম্পাদক ও সখিপুর ইউপি চেয়ারম্যান শেখ ফারুক হোসেন রতন, পারুলিয়া ইউপি চেয়ারম্যান সাইফুল ইসলাম, নওয়াপাড়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মাহমুদুল হক লাভলু, সাংগঠনিক সম্পাদক গৌতম রায়, দেবহাটা থানার তদন্ত ওসি উজ্জল কুমার মৈত্র, এসআই মামুনুর রহমান, মোস্তাফিজুর রহমান, হেদায়েত হোসেন, এএসআই দরবেশ ফকির, আব্দুল গণি, জুয়েল আহমেদ, মাসুম বিল্লাহ, রাকিবুল ইসলাম, উপজেলা শ্রমিক লীগের সাংগঠনিক সম্পাদক ও ইউপি সদস্য আরমান হোসেন, দপ্তর সম্পাদক আজিজুল হক আরিফ, সখিপুর ইউনিয়ন যুবলীগের সভাপতি আব্দুর রব লিটু প্রমুখ।
অনুষ্ঠানে প্রধান অতিথি অতিরিক্ত পুলিশ সুপার ইলতুৎ মিশ বলেন, দেশ বিদেশে অপরাধ দমন ও শান্তি-শৃঙ্খলা সমন্নুত রাখায় আন্তর্জাতিক পুরস্কারে ভূষিত হয়েছে পুলিশ বাহিনী। স্বাধীনতার যুদ্ধে বিশেষ অবদান রাখেন বাংলাদেশ পুলিশ। পুলিশিং সেবা সাধারণ মাননুষের কাছে পৌঁছে দিতে আজ বিভিন্ন পদক্ষেপ নেওয়া হয়েছে। আর তাই তো এখন ৯৯৯ কল করে পুলিশিং, অ্যাম্বেুলেন্স, ফায়ার সার্ভিস সেবা পাওয়া যাচ্ছে। ১০৬ দুর্নীতি এবং ১০৯ কল করে বাল্যবিবাহ রোধ করা যাবে। এছাড়া অনলাইনে পুলিশ ক্লিরিয়ারেন্স, এ্যাপ্স’র মাধ্যমে পুলিশের সকল কর্মকা- ও প্রয়োজনীয় নাম্বার পাওয়া যাবে। সাধারণ মানুষের জন্য রয়েছে ভিক্টিম সাপোর্ট সেন্টার। প্রতিটি থানায় নারী ও শিশু ডেক্সসহ কমিউনিটি পুলিশিং কার্যক্রম জোরদার করার লক্ষ্যে বিভিন্ন উদ্যোগ গ্রহণ করা হয়েছে।
