ঢাকাMonday , 28 January 2019
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

তালায় বৃদ্ধাকে কুপিয়ে জখম: মামলা করলে জীবন নাশের হুমকি

admin
January 28, 2019 11:06 pm
Link Copied!

তালা প্রতিনিধি: তালা উপজেলার পল্লীতে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে প্রতিবেশীর ধারালো দা’য়ের কোপে শেফালী ঘোষ (৬৫) নামের এক বৃদ্ধা রক্তাক্ত জখম হয়েছে। সোমবার (২৮ জানুয়ারি) দুপুরে উপজেলার খেশরা ইউনিয়নের ডুমুরিয়া গ্রামে এ ঘটনা ঘটেছে। বৃদ্ধার ছেলে মহেশ্বর ঘোষ জানায়, উপজেলার খেশরা ইউনিয়নের ডুমুরিয়া গ্রামের মৃত শুকুর আলী মোড়লের ছেলে গফুর মোড়ল আমাদের মুশরি ক্ষেতের মধ্যে দিয়ে যাচ্ছিল। এসময় আমার মা তাকে জমির আইল দিয়ে যাওয়ার কথা বললে সে ক্ষিপ্ত হয়ে আমার বৃদ্ধ মাকে তার হাতে থাকা ধারালো দা দিয়ে মুখে কুপিয়ে জখম করে। এসময় মায়ের ডাক চিৎকারে এলাকাবাসি ঘটনাস্থল এসে উদ্ধার করে তালা হাসপাতালে ভর্তি করে। মহেশ্বর ঘোষ আরও জানায়, আব্দুল গফুর একজন উগ্র মানসিকতার মানুষ। এরকম ঘটনা এর আগেই সে কয়েকবার ঘটিয়েছে। এদিকে বিষয়টি নিয়ে এখন পর্যন্ত ঐ পরিবার কোথাও কোন মামলা বা অভিযোগ করতে পারেনি। হামলাকারী নিজেই হাসপাতালে এসে মামলা করলে জীবননাশের হুমকি দিয়ে গেছে বলে জানিয়েছে অসহায় পরিবারটি। এব্যাপারে ভুক্তভোগী অসহায় পরিবার ও এলাকাবাসী আব্দুল গফুরকে তদন্তপূর্বক আইনের আওতায় নিয়ে দৃষ্টান্ত মূলক শাস্তির দাবি জানান। তালা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মেহেদী রাসেল জানান, এঘটনায় কোন অভিযোগ পায়নি।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।