ঢাকাMonday , 28 January 2019
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

জেলা কেমিস্টস অ্যান্ড ড্রাগিস্টস সমিতির সাধারণ সভা

admin
January 28, 2019 9:28 pm
Link Copied!

বাংলাদেশ কেমিস্টস অ্যান্ড ড্রাগিস্টস সমিতি সাতক্ষীরা জেলা শাখার বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। এসময় শাখাটির নতুন কমিটি গঠন ও সমিতির জেলা সভাপতি দ্বীন আলী কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি নির্বাচিত হওয়ায় তাকে সংবর্ধনা প্রদান করা হয়েছে।
সোমবার (২৮ জানুয়ারি) সকাল ১১টায় শহরের মুনজিতপুর সমিতির নিজস্ব ভবনে এ সভা অনুষ্ঠিত হয়।
জেলা সভাপতি দ্বীন আলীর সভাপতিত্বে সমিতির অবৈতনিক সম্পাদক কওছার আলীর পরিচালনায় সভায় বিগত বছরের আয় ব্যয়ের হিসাব পেশ, সরকার নির্ধারিত মূল্যে ওষুধ বিক্রয় বাস্তবায়ন, নতুন কমিটি গঠনসহ সমিতির বিভিন্ন উন্নয়নমূলক দিক আলোচনা করা হয়।
এসময় সর্বসম্মতক্রমে আগামী ২ বছরের জন্য নতুন কমিটি গঠন করা হয়। কমিটিভুক্তরা হলেন সভাপতি দ্বীন আলী, সিনিয়র সহ-সভাপতি শেখ হারিছ উল্লাহ, সহ-সভাপতি কওছর আলী, হাফিজুল ইসলাম, সদস্য রেজাউল কবির, আব্দুল হামিদ, মনিরুল ইসলাম পলাশ, নাসির উদ্দীন খান, শামছুর রহমান, আবু হোসেন খোকন, শেখ রফিকুর রহমান মিন্টু, আবু আহছান রেজা মামুন, আব্দুর রশিদ, মিজানুর রহমান, দবির উদ্দীন, মনিরুজ্জামান, রুহুল আমীনসহ ১৭ সদস্য বিশিষ্ট। এর আগে দ্বীন আলী কেন্দ্রীয় কমিটি সহ-সভাপতি নির্বাচিত হওয়ায় বিসিডিএস সাতক্ষীরা শাখার পক্ষ থেকে তাকে সংবর্ধনা প্রদান করা হয়।
অবৈতনিক সম্পাদক কওছার আলীর সভাপতিত্বে উপস্থিত ছিলেন ওষুধ ব্যবসায়ী শেখ হারিছ উল্লাহ, কাজী আক্তার হোসেন, কলারোয়া উপজেলা সভাপতি সামছুর রহমান, পাটকেলঘাটা সভাপতি মুজিবুর রহমান, তালা উপজেলার সভাপতি খলিলুর রহমান, সদর উপজেলার সভাপতি বীর মুক্তিযোদ্ধা জালাল উদ্দিন, আশাশুনি উপজেলা সভাপতি মনিরুজ্জামান, দেবহাটা উপজেলার সভাপতি দেবকুমার, কালিগঞ্জ উপজেলা সভাপতি গাজী আব্দুর রশিদ, শ্যামনগর উপজেলা সভাপতি প্রফেসর আবু সায়ীদ, ফারিয়ার প্রতিনিধি সাইফুল ইসলামসহ সাতক্ষীরার সর্বস্তরের ওষুধ ব্যবসায়ী ও বিভিন্ন কোম্পানির প্রতিনিধিবৃন্দ। (প্রেস বিজ্ঞপ্তি)

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।