বাংলাদেশ মানবাধিকার কমিশন কালিগঞ্জ উপজেলার দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (২৮ জানুয়ারি) সকাল ১১টায় কালিগঞ্জ অফিসার্স কল্যাণ ক্লাবে এ সম্মেলন অনুষ্ঠিত হয়। সম্মেলন প্রস্তুত কমিটির আহবায়ক গাজী জাহাঙ্গীর কবির সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ মানবাধিকার কমিশনের সাতক্ষীরা জেলার সভাপতি অ্যাডভোকেট ওসমান গণি। বিশেষ অতিথি ছিলেন অধ্যাপক গাজী আজিজুর রহমান, জেলার সাধারণ সম্পাদক শেখ জাহাঙ্গীর আলম মেনন, যুগ্ম সম্পাদক শেখ আমজাদ হোসেন, সাংগঠনিক সম্পাদক সাইফুল ইসলাম, দপ্তর সম্পাদক অ্যাডভোকেট হাবিব ফেরদৌস শিমুল প্রমুখ।
সম্মেলনে সর্বসম্মতিক্রমে গাজী জাহাঙ্গীর কবীরকে সভাপতি, গোবিন্দ লাল সরদারকে নির্বাহী সভাপতি, শাহাজান সিরাজ খাঁনকে সিনিয়র সহ-সভাপতি, গাজী হাফিজুর রহমান, অজয় কুমার সরকার, শহিদুল ইসলাম শহিদ ও জাকির হোসেন মিস্টারকে সহ-সভাপতি, অধ্যাপক জি এম আতিয়ার রহমানকে সাধারণ সম্পাদক, সফিকুল ইসলাম, ফারুক উজ্জামান, যতীন্দ্র নাথ বর্মন, শহিদুজ্জামান তুহিন ও সুকুমার দাশ বাচ্চুকে যুগ্ম সাধারণ সম্পাদক, সুভাষ বিশ্বাসকে অর্থ সম্পাদক, আবু সোলায়মান মামুনকে যুগ্ম অর্থ সম্পাদক, জি এম আনেয়ার উস সাদাত সজিব ও শেখ মোনাজাত হোসেনকে সাংগঠনিক সম্পাদক, জি এম আবু আব্দুল্লাহ আল হাসানকে প্রচার ও প্রকাশনা সম্পাদক, আব্দুল জব্বারকে আইন বিষয়ক সম্পাদক, রেহনা পারভীনকে মহিলা বিষয়ক সম্পাদক শেখ শহিদুর রহমান শহিদকে সমাজকল্যাণ সম্পাদক, দেবদাস ঘোষকে দপ্তর সম্পাদক, ফিরোজ আহমেদকে সহ-দপ্তর সম্পাদক ও পঙ্কজ সরকারকে সাংস্কৃতিক করে মোট ৫১ সদস্য বিশিষ্ট কালিগঞ্জ উপজেলা কমিটি গঠন করা হয়। (প্রেস বিজ্ঞপ্তি)
