ঢাকাMonday , 28 January 2019
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

কবিতা: পাষাণ পাখি

admin
January 28, 2019 8:47 pm
Link Copied!

সোনা পাখি বলে ডাকা মানুষটিকে পেতে চাই মন,
তার নেশায় বিভোর হয়ে থাকতে চাই সারাক্ষণ।
দিনরাত্রি ভেবে যায়, কখন যে তার সময় হয়,
এত মানুষের ভিড়ে পাখির দেখা যে না পাই।
কাজলমাখা দুটি আঁখি প্রতিটা দিনই দিচ্ছে ফাঁকি,
পাখি তো জানেই না, তার বিহীন আমি কত কষ্টে থাকি।
তার মায়া মুখ ভাসতে দেখি যখন ঐ আকাশে,
অন্তর কেপে কেপে উঠে পাখিহীন শূন্যতার বাতাসে।
প্রতিরাতে মিছে স্বপ্ন নিদ্রাবিহীন আমাকে জ্বালায়,
পিছু নেওয়া মিছে আশা কষ্টের আগুনে পোড়ায়।
তোমার ভালবাসি এই কথাটি যখন বারবার বাজে,
কোনোভাবেই অবুজ মন বসাতে পারি না কাজে।
পাষাণীর কথাগুলো বিশ্বাস করা ছিলো আমার ভিষণ নেশা,
তাই বুজি আজ সব কিছু ঠিক থাকতেও আমার হল এ বেহাল দশা।

পাখিটি কে এত যত্নে রাখার পরও গেলো উড়ে,
ভালবাসার শূন্য খাঁচা পড়ে আছে, পাখি কি ফিরবে নীড়ে?

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।