ঢাকাMonday , 28 January 2019
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

কবিতা: টনক

admin
January 28, 2019 8:44 pm
Link Copied!

জীবনের গুরুভার তুলি সবে কাঁধে,
যেন না পড়ি কেহ মরণ ফাঁদে।
যাতনা যাতে দুঃখ পাবো তাতে,
এখুনি সময় ভবে জীবন গড়াতে।
ত্যাজিবো বিশ্বে বিষময় জীবন,
শান্তিতে যেন হয় অবনীতে মরণ।
ঝলমলে বেলায় হাওয়ায় হাওয়ায়,
বৃক্ষ তলায় কতো সুখ পাওয়া যায়!
আল্লাহতায়ালা যা ভুবনে বিলায়,
গ্রীষ্ম বেলায় কেহ ভোলে কী তায়?
চিনবো অচেনাকে জানবো অজানাকে,
চেনাবো এ চরাচর বাসীকে।
টনক নাড়িয়ে জীবনটাকে
গড়ে তুলবো চমকে চমকে।
মহান যে জন যায় যে রথে,
আমরা সবে চলিবো সে পথে,
অমীয় বাণী শোনাবো সাথে,
যেন সর্বজনে মাতে মোদের সাথে।
ধরবো আজি জীবন বাজি,
সুপথেতে চলতে রাজি।
শিশু-কিশোর কুসুম কনক,
মোর বাণীতে নাড়াবে কী টনক?

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।