ঢাকাMonday , 28 January 2019
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

কবিতা: অচল আধুলি

admin
January 28, 2019 8:43 pm
Link Copied!

ধরার ধুলি তলে লুটিয়ে আমি অচল আধুলি
আমার জীবন জুড়ে এখন শুধুই গোধুলী।
যখন আমার যৌবন ছিল কদর ছিল বেশী
শেষ বিকেলে নেই কোন দাম কাঁদি অহর্নিশি।
কেউই রাখেনা খোঁজটি আমার অবহেলায় ভাসি
শূন্য বুকে অথই সাগর ব্যথা রাশি রাশি।
আমায় দিয়ে যখন কিছু হতো বিনিময়
তখন আমার জীবন ছিল রঙিন বর্ণময়।
সব হারিয়ে কবে কখন দুঃখের জলে ভাসি
সে খবর টি অতীত এখন, দিল গলায় ফাঁসি।
রাজাধিরাজ বল্লো হেসে……………..সিকি আধুলি
নাইরে দাম নাইরে দাম দাওনা ছুড়ে ফেলি।
অমনি সবাই পকেট ঝেড়ে, মাটির ব্যাংকটি ভেঙে
মায়ার বাঁধন ছিন্ন করে ছুড়লো মরা গাঙে।
কাদা জলে ধরার তলে হলো তখন ঠাই
তখন থেকে শূন্য জীবন কোন আপন নাই।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।