ডেস্ক রিপোর্ট: ব্যাপক উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে সাতক্ষীরা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃিতক প্রতিযোগিতা-২০১৯ এর পুরস্কার বিতরণ করা হয়েছে। রবিবার (২৭ জানুয়ারি) বিকালে বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও জেলা শিক্ষা অফিসার এস.এম আব্দুল্লাহ আল-মামুন’র সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করেন জেলা প্রশাসক (ভারপ্রাপ্ত) অনিন্দিতা রায়। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাতক্ষীরা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের সহকারি প্রধান শিক্ষক জি.এম জুলফিকার আব্দুল্লাহ, সামিমা ইসমত আরা প্রমুখ।
এসময় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন সহকারি শিক্ষক উম্মে হাবিবা, সিনিয়র শিক্ষক মো. আনিছুর রহমান, সোহেলী সুলতানা, রিণা রাণী নন্দী, মো. আবু সাঈদ, মো. আবুল খায়ের, মোস্তফা মনিরুজ্জামান, খোরশেদ আলম, মো. হাবিবুল্লাহ, আসাদুজ্জামান ও মো. মমতাজ হোসেন প্রমুখ।
অনুষ্ঠান পরিচালনা করেন সাতক্ষীরা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী মমিতা কর্মকার ও সাগরিকা সাহা।
