দেবহাটা প্রতিনিধি: দেবহাটার সরকারি খানবাহাদুর আহ্ছানউল্লা কলেজের ইংরেজি শিক্ষক শাহানুর রহমানের মাতা ও সাতক্ষীরা সদর উপজেলার আলিপুর ইউনিয়নের গাংনিয়া (মাহমুদপুর) গ্রামের মরহুম আব্দুল আজিজের স্ত্রী জামিরুননেছা (৮২) খুলনায় মৃত্যুবরণ করেছেন (ইন্নানিল্লাহি…রাজিউন)।
বোরবার (২৭ জানুয়ারি) সকাল ৯টায় স্ট্রোকজনিত কারণে তিনি মৃত্যুবরণ করেন। রবিবার বিকালে গাংনিয়া গ্রামের বাড়িতে নামাজে জানাযা শেষে পারিবারিক কবরস্থানে তাকে করা হয়।
জানাযা নামাজে উপস্থিত ছিলেন আলিপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আব্দুর রউফ, সীমান্ত আদর্শ কলেজের অধ্যক্ষ আজিজুর রহমান, কলেজ পরিচালনা পরিষদের কর্মকর্তা আব্দুর রাজ্জাক, সরকারি খানবাহাদুর আহ্ছানউল্লা কলেজের শিক্ষক পরিষদ সম্পাদক ও সহকারি অধ্যাপক মইনুদ্দিন খান, সহকারি অধ্যাপক ও ইংরেজি বিভাগীয় প্রধান মোল্লা সাবীর হোসেন, প্রভাষক মনিরুজ্জামান মহসিন, প্রভাষক নাজমুল হুদা ডালিম, প্রভাষক আমিনুর রহমান, শিক্ষক আশরাফুল ইসলাম, তেয়েবুর রহমান প্রমুখ।
