ডেস্ক রিপোর্ট: বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি প্রতিবন্ধী স্কুলের বার্ষিক বনভোজন অনুষ্ঠিত হয়েছে। রবিবার (২৭ জানুয়ারি) দুপুরে শহরের কামালনগরস্থ তুফান কনভেনশন এন্ড রিসোর্টে বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি প্রতিবন্ধী স্কুল পরিচালনা পরিষদের সভাপতি বিশিষ্ট সমাজসেবক ডা. আবুল কালাম বাবলা’র সভাপতিত্বে বার্ষিক বনভোজনে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন স্কুলের প্রতিষ্ঠাতা সাতক্ষীরা-২ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি।
অন্যান্যদের বক্তব্য রাখেন জেলা সমাজসেবা অধিদফতরের উপ-পরিচালক দেবাশিষ সরদার, জেলা সমাজসেবা অধিদফতরের সহকারি পরিচালক মো. হারুন উর রশিদ, জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মো. রুহুল আমিন, সদর উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মো. জাহিদুর রহমান, সদর এমপি পুত্র মীর তানজীর আহমেদ, সাতক্ষীরা নবারুণ বালিকা উচ্চ বিদ্যালয় পরিচালনা পরিষদের সভাপতি আমিনুর রহমান উল্লাস ও বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি প্রতিবন্ধী স্কুলের প্রধান শিক্ষক ফারজিনা নাহিদ নিগার প্রমুখ। এসময় কামালনগরস্থ তুফান কনভেনশন এন্ড রিসোর্টে কোমলমতি শিক্ষার্থীদের উপস্থিতিতে মুখরিত হয়ে ওঠে। অনুষ্ঠান পরিচালনা করেন শহর সমাজসেবা অফিসার শেখ সহিদুর রহমান।
