ঢাকাSunday , 27 January 2019
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

বাংলাদেশ কৃষক ফেডারেশন ও ভূমিহীন কল্যাণ সমিতির বাৎসরিক সভা

admin
January 27, 2019 10:42 pm
Link Copied!

বল্লী প্রতিনিধি: বাংলাদেশ কৃষক ফেডারেশন ও ভূমিহীন কল্যাণ সমিতির সাতক্ষীরা জেলা শাখার বাৎসরিক সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (২৬ জানুয়ারী) সকাল ১০টায় ভূমিহীন কল্যাণ সমিতির অফিস সাতক্ষীরা জজকোর্ট সংলগ্ন এলাকায় এ সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় সংগঠন দুটির সাতক্ষীরা জেলা শাখার সভাপতি গাজী আক্তারুজ্জামানের সভাপতিত্বে এবং মুক্তিযোদ্ধা ও পরিবার কল্যাণ বিষয়ক সম্পাদক ওমর ফারুকের পরিচালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বঙ্গবন্ধু সৈনিক লীগের সাতক্ষীরা জেলা শাখার সভাপতি ও বাংলাদেশ কৃষক ফেডারেশন ও ভূমিহীন কল্যাণ সমিতির সাতক্ষীরা জেলা শাখার প্রধান উপদেষ্টা মাহমুদ আলী সুমন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন বাংলাদেশ কৃষক ফেডারেশন ও ভূমিহীন কল্যাণ সমিতির খুলনা বিভাগীয় সভাপতি মো. আব্দুল মান্নান ও বাংলাদেশ কৃষক ফেডারেশন ও ভূমিহীন কল্যাণ সমিতির সাতক্ষীরা জেলা শাখার সহ-সভাপতি মো. আব্দুর রব। এসময় উপস্থিত ছিলেন বাংলাদেশ কৃষক ফেডারেশন ও ভূমিহীন কল্যাণ সমিতির সাতক্ষীরা জেলা শাখার সাধারণ সম্পাদক মো. হাফিজুর রহমানসহ সংগঠন দুটির অন্যান্য সদস্যবৃন্দ।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।