শ্যামনগর প্রতিনিধি: ‘পুলিশকে সহায়তা করুন, পুলিশের সেবা গ্রহণ করুন’ এই স্লোগানে শ্যামনগরে পুলিশ সপ্তাহের উদ্বোধন করা হয়েছে। রোববার (২৭ জানুয়ারি) সকাল ১০টায় শ্যামনগর থানা চত্বরে পুলিশ সপ্তাহের উদ্বোধন করেন সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য এস এম জগলুল হায়দার। পরে শ্যামনগর থানার অফিসার ইনচার্জ হাবিল হোসেনের নেতৃত্বে বর্ণাঢ্য র্যালি বের হয়। র্যালিটি উপজেলা সদরের বিভিন্ন স্থান প্রদক্ষিণ করে শ্যামনগর থানা চত্বরে গিয়ে শেষ হয়। র্যালিতে মাদক নির্র্মূল, জঙ্গীবাদ, যানজট রোধ, ট্রাফিক সচেতনতা বৃদ্ধি, ১৮ বছরের আগে বিয়ে নয়, পুলিশকে সহযোগিতা করুন, মাদকমুক্ত শ্যামনগর চাই, জঙ্গী মুক্ত শ্যামনগর চাইসহ সেবা জনগণের দোরগোড়ায় পৌঁছে দেয়ার প্রতিশ্রুতি সম্বলিত বিভিন্ন পোস্টার, প্ল্যাকার্র্ড, ফেস্টুন শোভা পায়।
র্যালিতে উপস্থিত ছিলেন ওসি (তদন্ত) আনিসুর রহমান মল্লিক, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা শাকির হোসেন, শ্যামনগর সরকারি মহসিন কলেজের সাবেক অধ্যক্ষ বীর মুক্তিযোদ্ধা জি এম ওসমান গনি, মুক্তিযোদ্ধা কমান্ডার বীর মুক্তিযোদ্ধা দেবী রঞ্জন মন্ডল, উপজেলা প্রেসক্লাবের সভাপতি জি এম আকবর কবির, সাধারণ সম্পাদক জাহিদ সুমন, উপদেষ্টা আবু সাইদ, যুগ্ম সাধারণ সম্পাদক এম কামরুজ্জামান, সদস্য সরদার সিদ্দিক, উপজেলা রিপোর্টার্স ক্লাবের সভাপতি গাজী আল ইমরান, সাধারণ সম্পাদক আমজাদ হোসেন মিঠু, যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল আলিম, কোষাধ্যক্ষ জি এম শাহাদাতুল্লাহ, দপ্তর সম্পাদক মারুফ বিল্লাহ রুবেল, কালিগঞ্জ উপজেলা তাঁতীলীগের সভাপতি জাহিদ হাসান, কালিগঞ্জ উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক উজ্বল, এসআই রাজ কিশোর পাল, এসআই মনিরুজ্জামান, এসআই আহমদ, এসআই তৌফিক, রমজাননগর ইউপি সদস্য প্রতিপ পাবন মন্ডল প্রমুখ। পরে অফিসার ইনচার্জ হাবিল হোসেন সঙ্গীয় ফোর্স নিয়ে উপজেলা সদরে বিভিন্ন ইঞ্জিন চালিত যানবাহনের কাগজপত্র দেখেন। এসময়ে কাগজপত্র দেখে যাদের কাগজপত্র সঠিক তাদেরকে তিনি ফুল দিয়ে শুভেচ্ছা জানান এবং যাদের কাগজপত্র ঠিক নেই তাদের বিরদ্ধে যানবাহন আইনে মামলা করেন।
এদিকে ট্যুরিস্ট পুলিশ সাতক্ষীরা জোনের উদ্যোগে নীলডুমুর বাজারে র্যালি বের হয়। র্যালিটি বাজারের বিভিন্ন স্থান প্রদক্ষিণ শেষে ট্যুরিস্ট পুলিশ সাতক্ষীরা জোনের কার্যালয়ের সামনে গিয়ে শেষ হয়। এসময় উপস্থিত ছিলেন বুড়িগোয়ালীনি নৌ থানার ওসি অনিমেষ হালদারসহ ট্যুরিস্ট পুলিশ-নৌ পুলিশের কর্মকর্তা-কর্মচারী এবং এলাকার বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।
