পাটকেলঘাটা প্রতিনিধি: ‘পুলিশকে সহায়তা করুন, পুলিশের সেবা গ্রহণ করুন’ এই শ্লোগানে পাটকেলঘাটা থানা পুলিশের আয়োজনে পুলিশ সেবা সপ্তাহ উপলক্ষ্যে র্যালি অনুষ্ঠিত হয়েছে।
রোববার (২৭ জানুয়ারি) সকাল ১০টায় পাটকেলঘাটা থানা অফিসার ইন-চার্জ রেজাউল ইসলাম রেজার নেতৃত্বে ও তদন্ত ওসি বিপ্লব কান্তির তত্ত্বাবধানে র্যালিটি থানা হতে পাটকেলঘাটা শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে থানা গেটে এসে শেষ হয়। সেখানে আলোচনা সভা শেষে উপস্থিত সকলকে থানা পুলিশের পক্ষ থেকে মিষ্টি মুখ করানো হয়।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
