ঢাকাSunday , 27 January 2019
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

নবজীবন ইনস্টিটিউটে এসএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা

admin
January 27, 2019 10:41 pm
Link Copied!

নবজীবন ইনস্টিটিউটের ২০১৯ সালের এসএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা দেওয়া হয়েছে। রবিবার দুপুরে প্রতিষ্ঠানের হল রুমে এ উপলক্ষ্যে আয়োজিত অনুষ্ঠানে নবজীবন ইনস্টিটিউটের নির্বাহী পরিচালক তারেকুজ্জামান খানের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন নবজীবন ইনস্টিটিউটের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান শহিদুজ্জামান খান। বিশেষ অতিথি ছিলেন নবজীবন পলিটেকনিক ইনস্টিটিউটের অধ্যক্ষ রফিকুল ইসলাম, নবজীবন ইনস্টিটিউটের সহকারি প্রধান শিক্ষক আবুল কালাম আজাদ। এসময় উপস্থিত ছিলেন সহকারি শিক্ষক শেখ মফিজুর রহমান হ্যাপি, শেখ বোরহান আলী, শ্রী মধুসূদন মন্ডল, আব্দুল্লাহ আল মামুন, মোশারফ হোসেন, সাব্বির আহমেদ প্রমুখ। অনুষ্ঠান পরিচালনায় ছিলেন সহকারী শিক্ষক শুব্রত হালদার। অনুষ্ঠানে দোয়া মোনাজাত পরিচালনা করেন প্রতিষ্ঠানের সিনিয়র শিক্ষক কাজী মফিজুল হক। এবছর ৩৭ জন পরীক্ষার্থী ২০১৯ সালের এসএসসি পরীক্ষায় অংশ গ্রহণ করবে। অনুষ্ঠান শেষে পরীক্ষার্থীদের প্রবেশপত্র ও পরীক্ষা সামগ্রী প্রদান করা হয়। প্রেস বিজ্ঞপ্তি

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।