ফাহাদ হোসেন: লাইট ইঞ্জিনিয়ারিং সেক্টরে প্রযুক্তি নির্ভর দক্ষতা উন্নয়ন ও কর্মসংস্থানের লক্ষ্যে সাতক্ষীরায় প্রশিক্ষণ দেবে বাংলাদেশ শিল্প কারিগরি সহায়তা কেন্দ্র (বিআইটিএসি)। শিক্ষিত, অর্ধশিক্ষিত এমনকি অশিক্ষিত বেকারদের প্রশিক্ষণের মাধ্যমে চাকরির নিশ্চয়তা দিচ্ছে প্রতিষ্ঠানটি।
সাতক্ষীরা সদর উপজেলা পরিষদের উদ্যোক্তা শেখ মামুনুর রশিদ জানান, প্রকল্পটির নোটিশ অনুযায়ী ইতোমধ্যে রেজিস্ট্রেশন শুরু হয়েছে। শিক্ষিত অশিক্ষিত বেকার নারী-পুরুষ এখানে প্রশিক্ষণ নেয়ার সুযোগ পাবেন। এজন্য ১৮ থেকে ৩০ বছর বয়সী ও কর্মক্ষেত্র অষ্টম শ্রেণি পাশ করতে হবে।
প্রশিক্ষণ চলাকালিন প্রত্যেক প্রশিক্ষণার্থীকে থাকা-খাওয়া ও যাতায়াত ভাতা প্রদান করা হবে। প্রশিক্ষণ শেষে সফল প্রশিক্ষণার্থীদের জব রিপ্লেসমেন্টের ব্যবস্থা থাকবে। আবেদন করতে হলে অবশ্যই মূল সার্টিফিকেট, মূল জাতীয় পরিচয়পত্র ও ১ কপি ছবি এবং ই-মেইল আইডি থাকতে হবে।
পুরুষদের ক্ষেত্রে ইলেকট্রিক্যাল মেইনটেন্যান্স, রেফ্রিজারেশন অ্যান্ড এয়ারকন্ডিশন ও ওয়েল্ডিং (টিগ মিগ) ট্রেডে নিবন্ধনের সুযোগ রয়েছে।
নারীদের ক্ষেত্রে ইলেক্ট্রনিক্স, লাইট মেশিনারিজ, ইলেকট্রিক্যাল মেইনটেন্যান্স, অটোক্যাড, গার্মেন্টস মেশিনারিজ মেইনটেন্যান্স, ওয়েল্ডিং (আর্ক ও গ্যাস), রেফ্রিজারেশন এন্ড এয়ারকন্ডিশনিং, ওয়েল্ডিং (টিগ মিগ), হাউস হোল্ড এপ্লায়েন্স মেইনটেন্যান্স, কার্পেন্ট্রি, প্লাস্টিক প্রসেসিং ট্রেডে নিবন্ধনের সুযোগ রয়েছে।
সাতক্ষীরা সদর উপজেলার শিক্ষার্থীরা উপজেলা ডিজিটাল সেন্টার থেকে রেজিস্ট্রেশন করতে পারবেন।
