ঢাকাSunday , 27 January 2019
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

তালায় ফের ধাওয়া পাল্টা ধাওয়া: সিদ্ধান্ত ছাড়াই আ’লীগের সভা পণ্ড

admin
January 27, 2019 9:47 pm
Link Copied!

সৌমেন মজুমদার, তালা: তালায় উপজেলা পরিষদ নির্বাচনের প্রার্থী বাছাইয়ে আহুত বিশেষ বর্ধিত সভার দ্বিতীয় দফায় ধাওয়া পাল্টা ধাওয়া হয়েছে। এ ঘটনায় সভাটি কোন সিদ্ধান্ত ছাড়াই পণ্ড হয়ে যায়। কাউন্সিল দিতে টাল বাহানা করায় এ ঘটনা ঘটেছে দাবি করে ক্ষুদ্ধ হয়েছেন কাউন্সিলররা।
রোববার (২৭ জানুয়ারি) বেলা আড়াইটার দিকে উপজেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে অনুষ্ঠিত বর্ধিত সভায় আওয়ামী লীগের দু’গ্রুপের মধ্যে এই ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। এ ঘটনায় একজন আহত হয়েছেন। এর ফলে ভোট গ্রহণ প্রক্রিয়া ও সমঝোতা বৈঠক বন্ধ হয়ে যায়।
স্থানীয় সূত্র জানায়, আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনে প্রার্থী বাছাইয়ের লক্ষ্যে শনিবার বর্ধিত সভা আহবান করা হয়েছিল। ওই সভায় কাউন্সিলররা ভোটের মাধ্যমে প্রার্থী নির্বাচনের দাবি জানায়। কিন্তু তা না মানায় সভা পণ্ড হয়ে যায়। বিক্ষুদ্ধ কর্মীদের কাছে অবরুদ্ধ হন জেলা আওয়ামী লীগের সভাপতি-সম্পাদক। পরে জেলা নেতৃবৃন্দ রোববার কাউন্সিলের ঘোষণা দিয়ে কোন মতে তালা ত্যাগ করতে সক্ষম হন। সে অনুযায়ী রোববার সকালে ফের জেলা নেতৃবৃন্দের উপস্থিতিতে কাউন্সিল প্রক্রিয়া শুরু হয়। তবে, তখনও ভোট প্রক্রিয়া এড়িয়ে উপজেলা চেয়ারম্যান পদে তিনজন প্রার্থী থাকায় সমঝোতার মাধ্যমে বর্তমান চেয়ারম্যান ঘোষ সনৎ কুমার, জেলা আ’লীগের উপ-প্রচার সম্পাদক প্রণব ঘোষ বাবলু ও কেন্দ্রীয় যুবলীগ নেতা রফিকুল ইসলামকে নিয়ে তিন জনের তালিকা করে রেজুলেশনে কাউন্সিলরদের স্বাক্ষর নেওয়া হয়।
পরে ভাইস চেয়ারম্যান পদে পাঁচজন প্রার্থী থাকায় আলোচনার ভিত্তিতে সমঝোতার চেষ্টার একপর্যায়ে ভাইস চেয়ারম্যান পদে তালিকার সিরিয়াল নিয়ে অর্থাৎ কার নাম একে থাকবে তা নিয়ে বর্তমান ভাইস চেয়ারম্যান ইখতিয়ার হোসেন ও সরদার মশিয়ার রহমান সমর্থকদের মধ্যে সংঘর্ষ বাধে। এপর্যায়ে দুগ্রুপের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া হয়। এতে ভোট ও সমঝোতার বৈঠক বন্ধ হয়ে যায়।
তালা থানা অফিসার ইনচার্জ (ওসি) মেহেদী রাসেল ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, বহিরাগত কিছু ছেলে বিশৃংখলা ঘটাচ্ছিল। পুলিশ তাৎক্ষণিক পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়েছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।