সাতক্ষীরা আহছানিয়া মিশন আদর্শ আলিম মাদ্রাসার পক্ষ থেকে সাতক্ষীরা-২ আসনের সাংসদ মীর মোস্তাক আহমেদ রবিকে সংবর্ধনা প্রদান করা হয়েছে। রোববার দুপুরে সাতক্ষীরা আহছানিয়া মিশন মাদ্রাসায় আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মাদ্রাসার অধ্যক্ষ মাও. আব্দুল মজিদ সিদ্দিকী। অনুষ্ঠানে সংবর্ধিত অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাতক্ষীরা-২ আসনের সংসদ সদস্য মীর মোস্তাক আহমেদ রবি। প্রধান অতিথি ছিলেন, মাদ্রাসার সভাপতি ও সাতক্ষীরা জেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক সৈয়দ ফিরোজ কামাল শুভ্র। বিশেষ অতিথি ছিলেন, জেলা ইমাম পরিষদের সভাপতি নাজমুল হক বকুল, মাদ্রাসার বিদ্যোৎসাহী সদস্য শেখ তৌহিদুর রহমান ডাবলু। আরও উপস্থিত ছিলেন, দৈনিক ইচ্ছেনদী’র নির্বাহী সম্পাদক আবু সোয়েব এবেল, মাদ্রাসার ইংরেজি প্রভাষক মনিরুজ্জামান, আরবী প্রভাষক মাও. আব্দুল হামীদ আজাদী, মাও. নাছির উদ্দীন প্রমুখ।

এদিকে, স্বাধীনতা শিক্ষক পরিষদ (স্বাশিপ) সাতক্ষীরা জেলা শাখার পক্ষ থেকে সাতক্ষীরা-২ আসনের সাংসদ মীর মোস্তাক আহমেদ রবিকে সংবর্ধনা প্রদান করা হয়েছে। শনিবার রাতে সাংসদের বাসভবনে গিয়ে শিক্ষক নেতৃবৃন্দ তাকে সংবর্ধনা দেন। এসময় উপস্থিত ছিলেন, স্বাধীনতা শিক্ষক পরিষদ (স্বাশিপ) সাতক্ষীরা জেলা শাখার সভাপতি প্রভাষক এম সুশান্ত, সাধারণ সম্পাদক প্রধান শিক্ষক আব্দুল মালেক, সহ-সভাপতি আব্দুল্লাহ আল মামুন, সহ-সভাপতি সুপার আব্দুল্লাহ, সদর উপজেলা সেক্রেটারি হাবিবুর রহমান, সহ-সভাপতি রমজান আলী, হারুন রশিদ, সাংগঠনিক সম্পাদক রুস্তম আলী। আরও ছিলেন পার্থসারথী সেন, অধ্যক্ষ জাহিরুল ইসলাম, রাফিউল ইসলাম, মো. সাইফুল্লাহ, শামীম পারভেজ, আল-আমিন, বাবুল গাজী, তৈবুর রহমান, মফিজুল ইসলাম, তাহমিনা বিলকিস, কৃষ্ণ চক্রবর্তী, আশরাফুল ইসলাম, মেজর প্রধান শিক্ষক আশরাফ ইসলাম প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি
