ঢাকাSaturday , 26 January 2019
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

সাতক্ষীরা সরকারি উচ্চ বিদ্যালয়ে নবীন বরণ

admin
January 26, 2019 8:47 pm
Link Copied!

ডেস্ক রিপোর্ট: সুর ও নৃত্য আর পুষ্প বৃষ্টির মধ্য দিয়ে সাতক্ষীরা সরকারি উচ্চ বিদ্যালয়ে নবীন বরণ করা হয়েছে।
শনিবার (২৬ জানুয়ারি) সকালে জেলা প্রশাসক (ভারপ্রাপ্ত) অনিন্দিতা রায়’র সভাপতিত্বে নবীন বরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাতক্ষীরা সদর আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন পুলিশ সুপার মো. সাজ্জাদুর রহমান, স্থানীয় সরকারের উপ-পরিচালক শাহ্ আবদুল সাদী, সাতক্ষীরা সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সমরেশ কুমার দাশ প্রমুখ।
এসময় উপস্থিত ছিলেন সাতক্ষীরা সরকারি উচ্চ বিদ্যালয়ের সহকারি প্রধান শিক্ষক ইয়াহিয়া ইকবাল, সিরাজুল ইসলাম, মোমীন উদ্দীন গাজীসহ বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী ও অভিভাবকবৃন্দ।
এসময় শিক্ষার্থীরা ৩য় শ্রেণি, ৪র্থ শ্রেণি ও ৬ষ্ঠ শ্রেণির ২৭৮ জন নবীন শিক্ষার্থীকে ফুল ও ক্যাপ পরিয়ে বরণ করে নেয়। সমগ্র অনুষ্ঠান পরিচালনা করেন সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের শিক্ষক কানাই লাল মজুমদার ও নার্গিস আরা।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।