ঢাকাSaturday , 26 January 2019
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

শ্রম প্রতিমন্ত্রী মন্নুজান সুফিয়ানকে গণসংবর্ধনা

admin
January 26, 2019 10:04 pm
Link Copied!

ফুলবাড়ীগেট (খুলনা) প্রতিনিধি: খুলনার খানজাহান আলী থানা যুবলীগের উদ্যোগে শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী বেগম মন্নুজান সুফিয়ানকে গণসংবর্ধনা প্রদান করা হয়েছে।
শনিবার (২৬ জানুয়ারি) সন্ধ্যায় ফুলবাড়ীগেট আ’লীগের কার্যালয়ের সামনে এ গণসংবর্ধনা দেওয়া হয়।
সংবর্ধনা অনুষ্ঠানে খানজাহান আলী থানা যুবলীগের আহবায়ক ও খুলনা জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান সাজ্জাদুর রহমান লিংকনের সভাপতিত্বে এবং থানা যুবলীগের যুগ্ম আহবায়ক মিজানুর রহমান রুপম ও অলিয়ার রহমান রাজুর পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী বেগম মন্নুজান সুফিয়ান।
বিশেষ অতিথি ছিলেন খুলনা মহানগর আ’লীগ নেতা বীর মক্তিযোদ্ধা স.ম রেজওয়ান আলী, সাহাবুদ্দিন আহম্মেদ, মাহাফুজা আহম্মেদ, ৩৩নং সভাপতি ইউসুফ আলী খলিফা, সাধারণ সম্পাদক মোড়ল হাবিবুর রহমান, শ্রমিকলীগ নেতা শেখ আনছার আলী, কেসিসি ফুলতলা ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আলমগীর হোসেন।
উপস্থিত ছিলেন থানা আ’লীগ নেতা সাইয়েদুর রহমান, ২নং ওয়ার্ড আ’লীগের সাধারণ সম্পাদক এফ এম জাহিদ হাসান জাকির, মুক্তিযোদ্ধা শাহজাহান শিকদার, আবু হেনা বাবলু, শ্রমিকলীগ নেতা মোল্যা ওমর ফারুক, বায়জিদ সরদার, জহিরুল ইসলাম পান্নু, তরিকুজ্জামান মনির, মহিলা লীগের রুমা খন্দকার মুন্সি, অম্বিকা রাণি মন্ডল, আম্বিয়া বেগম, হাফিজা মেম্বর, নাসির উদ্দিন, কুয়েট ছাত্রলীগের সভাপতি আবুল হোসেন শোভন, সাধারণ সম্পাদক সাদমান নাহিয়ান সেজান, মহানগর যুবলীগ নেতা মেহেদী হাসান, তরিকুল ইসলাম ছোট্ট, স্বেচ্ছোসেবক লীগের গাজী মোফাজ্জেল হোসেন, ইসমাইল হোসেন ইমন, ইমরান মীর, এমরান, থানা যুবলীগের সুমন মুন্সি, আব্দুল হক নাহিদ, মোহন, আলামিন, জুবায়ের হোসেন লিটু প্রমুখ।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।