ঢাকাSaturday , 26 January 2019
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

মনিরামপুরে অগ্নিদগ্ধ বৃদ্ধার মৃত্যু

admin
January 26, 2019 9:10 pm
Link Copied!

যশোর প্রতিনিধি: মণিরামপুরে অগ্নিদগ্ধ বৃদ্ধা আঞ্জুয়ারা বেগমের (৮৫) মৃত্যু হয়েছে।
শনিবার (২৬ জানুয়ারি) যশোর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। তিনি মণিরামপুরের মাহমুদাকাঠি গ্রামের মৃত সিরাজুল ইসলামের স্ত্রী।
নিহতের ছেলে আরিফুল ইসলাম জানান, সোমবার সন্ধ্যায় আঞ্জুয়ারা বেগম নিজ বাড়িতে চুলার পাশে দাঁড়িয়ে আগুন পোহাচ্ছিলেন। এ সময় শাড়িতে আগুন লেগে তিনি দগ্ধ হন। প্রথমে তাকে মণিরামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও পরে যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়।
হাসপাতালের সার্জারী বিভাগের চিকিৎসক মনিরুজ্জামান লর্ড জানান, আঞ্জুয়ারার শরীরে ৩৫-৪০ শতাংশ পুড়েছিলে। প্রয়োজনীয় চিকিৎসা প্রদান করা হয়েছিলো। কিন্তু তাকে বাঁচানো সম্ভব হয়নি।
যশোর কোতয়ালী থানার উপ-পরিদর্শক (এস আই) খবির উদ্দিন বলেন, এ ঘটনায় থানায় অপমৃত্যু মামলা হয়েছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।