ঢাকাSaturday , 26 January 2019
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

মথুরেশপুরে আ.লীগের সুধি সমাবেশ

admin
January 26, 2019 10:19 pm
Link Copied!

শেখ শাওন আহমেদ সোহাগ, কালিগঞ্জ: মুক্তিযোদ্ধারা নিজেদের জীবন বাজি রেখে এদেশ স্বাধীন করেছে। তাদের জন্য আজ আমরা স্বাধীন জাতি। তাদের জন্য আজ আমরা বিশ্বের বুকে মাথা উচু করে দাঁড়িয়ে কথা বলতে পারি। আমরা আমাদের মায়ের ভাষায় কথা বলি। তাদের ঋণ আমরা কোন দিন শোধ করতে পারবো না। ১৯৭১ সালে শুধু দেশকে ভালোবেশে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ডাকে যুদ্ধে গিয়েছিলেন। সেদিন তারা শুধু একটিই স্বপ্ন দেখতেন বাংলাদেশকে স্বাধীন করে একটি অসম্পদায়িক দেশ গড়া।
শনিবার (২৬ জানুয়ারি) বিকেলে কালিগঞ্জের ডিএমসি ক্লাব মাঠে আসন্ন উপজেলা পরিষদ নির্বাচন উপলক্ষ্যে মথুরেশপুর ইউনিয়ন আওয়ামী লীগ আয়োজিত সুধি সমাবেশে বক্তারা এসব কথা বলেন।
তারা আরও বলেন, আসন্ন উপজেলা পরিষদ নির্বাচন সন্নিকটে বর্তমানে কালিগঞ্জের প্রেক্ষাপটে উপজেলা পরিষদ নির্বাচনে ভাইস চেয়ারম্যান পদে সৎ, যোগ্য ও ন্যায়পরায়ণ মানুষ হিসেবে মুক্তিযোদ্ধা আব্দুল হাকিমের বিকল্প নেই। একজন মুক্তিযোদ্ধাকে ভোট দিতে পারবো এটা আমাদের জন্য গর্বের ব্যাপার। সেজন্য উপজেলা পরিষদ নির্বাচনে ভাইস চেয়ারম্যান পদে আব্দুল হাকিমকে আওয়ামী লীগের মনোনয়ন দিতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে জোর দাবি জানান বক্তারা।
ইউনিয়ন আওয়ামী লীগের সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা জামাত আলীর সভাপতিত্বে ও ছাত্রনেতা মোহাম্মদ মাসুমের সঞ্চালনায় সমাবেশে প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের ডেপুটি কমান্ডার ও আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনে ভাইস চেয়ারম্যান প্রার্থী আব্দুল হাকিম।
বিশেষ বক্তা ছিলেন মথুরেশপুর ইউপি চেয়ারম্যান মিজানুর রহমান গাইন, নাজিমগঞ্জ বাজার ব্যবসায়ী সমিতির সভাপতি ফিরোজ কবির কাজল, মথুরেশপুর ইউনিয়নের ১নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি মাস্টার রবীন চন্দ্র লস্কর, ৯নং ওয়ার্ড সভাপতি ইউপি সদস্য শওকাত হোসেন, ৬নং ওয়ার্ড সভাপতি পুলক কুমার দাস, ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সভাপতি আলাউদ্দিন গাজী, ছাত্রলীগের সভাপতি আব্দুল্লাহ আল হাসান, সাংবাদিক সমিতির সভাপতি শেখ আনোয়ার হোসেন প্রমুখ।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।