ফুলবাড়ীগেট (খুলনা) প্রতিনিধি: খুলনার আড়ংঘাটা থানাধীন তেলিগাতি সরদার পাড়ায় তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে প্রতিপক্ষের হামলায় মাহফুজ সরদার (৪৫) ও রিয়ার (১৫), লিটন (২৫), রাকিব (১৮) আহত হয়েছে। এদের মধ্যে গুরুতর আহত মাহফুজ এবং রিয়ারকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
স্থানীয়রা জানান, শুক্রবার বিকালে তেলিগাতী স্কুল মাঠে একটি তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে রাতে তেলিগাতী পুর্বপাড়ার আলমিন শেখের ছেলে হালিম এবং রুবায়েরের নেতৃত্বে একদল দুষ্কৃতিকারী সরদার পাড়ার আলী আহম্মদ ও মাসুদের বাড়িতে দেশি অস্ত্র দা এবং জিআই পাইপ নিয়ে হামলা চালায়। হামলায় মাহফুজ সরদার, রিয়ার, লিটন ও রাকিবের আহত হয়। এদের মধ্যে মাহফুজ ও রিয়াকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। হামলায় বাড়ির লোকজনদের চিৎকারে প্রতিবেশীরা এগিয়ে গেলে দূষ্কৃতিকারীরা পালিয়ে যায়।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
