দেবহাটা প্রতিনিধি: উপজেলা পরিষদ নির্বাচন উপলক্ষ্যে কুলিয়ায় জাতীয় পার্টির বিশেষ বর্ধিত সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২৫ জানুয়ারি) সন্ধ্যায় দলীয় কার্যালয়ে এ সভা হয়।
সভায় ইউনিয়ন সভাপতি আজিজুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা সাংগঠনিক সম্পাদক ও উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান প্রার্থী আনিছুর রহমান বকুল। বিশেষ অতিথির বক্তব্য রাখেন কুলিয়া ইউনিয়ন সাধারণ সম্পাদক ডা. শোকর আলী, উপজেলা যুব-সংহতির সভাপতি মোসফিকুর রহমান।
উপস্থিত ছিলেন ইউনিয়ন জাতীয় পার্টির সাংগঠনিক সম্পাদক শফিকুল ইসলাম ভুট্টো, সহ-সভাপতি আব্দুস সাত্তার, যুব-সংহতির সাধারণ সম্পাদক নাজমুল হাসান, যুবনেতা মনিরুল ইসলাম মনি, সাইদুল ইসলাম, মামুন ইসলাম মাওলা, সোহরব হোসেন প্রমুখ।
সভায় আগামী উপজেলা পরিষদ নির্বাচনে উপজেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক আবুল ফজলকে চেয়ারম্যান ও সাংগঠনিক সম্পাদক আনিছুর রহমান বকুলকে ভাইস চেয়ারম্যান প্রার্থী মনোনিত করে দলীয় নেতাকর্মীদের ঐক্যবদ্ধ হয়ে কাজ করার অনুরোধ জানানো হয়।
