ডেস্ক রিপোর্ট: সদর উপজেলার শিবপুর ইউনিয়ন আওয়ামী লীগ ও সাতক্ষীরা দিবা নৈশ কলেজ পরিচালনা পরিষদের উদ্যোগে সাতক্ষীরা-২ আসনের পুনর্নির্বাচিত সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবিকে সংবর্ধনা দেওয়া হয়েছে।
এর মধ্যে শনিবার (২৬ জানুয়ারি) বিকালে সদর উপজেলার শিয়ালডাঙ্গা ফুটবল মাঠে আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে শিবপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মো. শওকাত আলীর সভাপতিত্বে সংবর্ধিত অতিথি হিসেবে বক্তব্য রাখেন মীর মোস্তাক আহমেদ রবি এমপি। এসময় তিনি বলেন, গ্রাম হবে শহর। বাংলাদেশ আওয়ামী লীগের মেগা প্রকল্প বাস্তবায়ন হলে দেশের চেহারা পাল্টে যাবে। নৌকার বিজয় মানে মহান স্বাধীনতার শক্তি আওয়ামী লীগের বিজয়। আপনাদের সহযোগিতা নিয়ে আধুনিক সাতক্ষীরা উপহার দিতে চাই। আওয়ামী লীগ কথায় নয় কাজে বিশ্বাসী।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও সদর উপজেলা চেয়ারম্যান মো. আসাদুজ্জামান বাবু, সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি এস.এম শওকত হোসেন, জেলা বঙ্গবন্ধু পরিষদের সভাপতি মকসুমুল হাকিম, সদর উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান কোহিনুর ইসলাম, সদর উপজেলা চেয়ারম্যান অ্যাসোসিয়েশনের সভাপতি ও ঘোনা ইউপি চেয়ারম্যান অধ্যক্ষ ফজলুর রহমান মোশা, সদর উপজেলা আওয়ামী লীগের শ্রম বিষয়ক সম্পাদক আবুল কালাম আজাদ, সদর উপজেলা যুবলীগের সভাপতি মো. মিজানুর রহমান মিজান ও শিবপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুর রহমান মানি প্রমুখ।
এসময় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন জেলা পরিষদের সদস্য ওবায়দুর রহমান লাল্টু, আগরদাঁড়ি ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মো. হাবিবুর রহমান, সদর উপজেলা আওয়ামী লীগ নেতা গোপাল ঘোষাল, আহ্ছানিয়া মিশন আদর্শ আলিম মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা আব্দুল মজিদ সিদ্দিকী, সাবেক জেলা ছাত্রলীগের সভাপতি কাজী আক্তার হোসেন, জেলা তাঁতী লীগের প্রতিষ্ঠাতা সভাপতি মীর আজহার আলী শাহিন, জেলা মহিলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক সোনিয়া পারভীন শাপলা, দপ্তর সম্পাদক তহমিনা ইসলাম, সদর উপজেলা স্বেচ্ছাসেবক লীগের আহবায়ক অ্যাডভোকেট ফারুক হোসেন প্রমুখ। এসময় শিবপুর ইউনিয়ন আওয়ামী লীগসহ অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। সমগ্র অনুষ্ঠান পরিচালনা করেন শিবপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুর রহমান মানি ও মো. নজরুল ইসলাম।

এদিকে, সাতক্ষীরা দিবা নৈশ কলেজ পরিচালনা পরিষদের উদ্যোগে কলেজ পরিচালনা পরিষদের সভাপতি এমপি রবিকে সংবর্ধনা দেওয়া হয়েছে। শনিবার (২৬ জানুয়ারি) সকালে সাতক্ষীরা দিবা নৈশ কলেজের অধ্যক্ষ এ.কে.এম সফিকুজ্জামানের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে সংবর্ধিত অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাতক্ষীরা সদর আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি। এসময় তিনি বলেন, আমি একটি আধুনিক সাতক্ষীরার স্বপ্ন দেখি। সকলের সহযোগিতায় আমি সাতক্ষীরাকে সিটি কর্পোরেশন বানাতে চাই। মানুষের ভালবাসায় আমি ধন্য। আপনাদের দেওয়া সম্মান ও ভালবাসার মর্যাদা রাখবো ইনশাল্লাহ।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাতক্ষীরা দিবা নৈশ কলেজ পরিচালনা পরিষদের সদস্য বিশিষ্ট সমাজসেবক ডা. আবুল কালাম বাবলা, শেখ নুরুল হক, সাতক্ষীরা সিটি কলেজের অধ্যক্ষ মো. আবু সাঈদ, দিবা নৈশ কলেজ ম্যানেজিং কমিটির সদস্য বিশ্বনাথ ঘোষ, মাহবুবার রহমান বিশ্বাস, মুজিবর রহমান, সাতক্ষীরা দিবা নৈশ কলেজের উপাধ্যক্ষ ময়নুল হাসান, মোশতাক আহমেদ, মোস্তফা কামাল প্রমুখ।
এ সময় কলেজ পরিচালনা পরিষদের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি এমপিকে ফুল ও মুক্তিযুদ্ধের প্রতীক কোটপিন দিয়ে সংবর্ধনা দেওয়া হয়েছে। এসময় সাতক্ষীরা দিবা নৈশ কলেজ পরিচালনা পরিষদের সদস্য ও শিক্ষকবৃন্দ উপস্থিত ছিলেন। সমগ্র অনুষ্ঠান পরিচালনা করেন সাতক্ষীরা দিবা নৈশ কলেজের ক্রীড়া শিক্ষক তৈয়েব হাসান বাবু।
