ঢাকাFriday , 25 January 2019
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

বীর মুক্তিযোদ্ধা নাছির উদ্দিনের কুলখানি

admin
January 25, 2019 9:48 pm
Link Copied!

কালিগঞ্জ প্রতিনিধি: বাংলাদেশ আওয়ামী লীগ কালিগঞ্জ উপজেলা শাখার সাবেক সভাপতি, মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার শেখ নাছির উদ্দিনের কুলখানি অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (২৫ জানুয়ারি) মরহুমের বাসভবনসহ স্থানীয় ৮ টি মসজিদে জুমার নামাজের পর এ কুলখানি অনুষ্ঠিত হয়।
কুলখানিতে উপস্থিত ছিলেন উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের ডেপুটি কমান্ডার আব্দুল হাকিম, তারালী ইউপি চেয়ারম্যান এনামুল হোসেন ছোট, মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডের সভাপতি ও কুশুলিয়া ইউপি চেয়ারম্যান ইঞ্জিনিয়ার শেখ মেহেদী হাসান সুমন, সাধারণ সম্পাদক এসএম গোলাম ফারুক, উপজেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মোজাহার হোসেন কান্টুসহ বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ। কুলখানিতে দোয়া ও মোনাজাত পরিচালনা করে ফুরফুরা শরীফের পীরজাদা তামিম উদ্দিন সিদ্দিকী আল কোরাইশী।
প্রসঙ্গত বীর মুক্তিযোদ্ধা শেখ নাছির উদ্দিন ২০১৮ সালের ২৪ অক্টোবর রাতে স্ট্রোকজনিত কারণে নিজ বাড়িতে মৃত্যুবরণ করেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।