আশিকুর রহমান, নওয়াবেঁকী (শ্যামনগর) প্রতিনিধি: শ্যামনগরের আটুলিয়া ইউনিয়নের ১নং ওয়ার্ডের পশ্চিম বিড়ালাক্ষী গ্রামের হাঁস ও মুরগির মৃত্যুর ঝুঁকি কমাতে ভ্যাকসিন প্রদান করা হয়েছে। বৃহস্পতিবার (২৪ জানুয়ারি) সকালে উপজেলার বিড়ালাক্ষী ১নং ওয়ার্ডের গ্রাম উন্নয়ন কমিটির উদ্যোগে হাঁস ও মুরগীর মৃত্যুর ঝুঁকি কমানোর লক্ষ্যে উপজেলা প্রাণি সম্পদ অফিসের সাথে সহযোগিতায় গ্রামের ২০০টি হাঁস ও ৩৫০ টি মুরগীর বিনা মূল্যে ভ্যাকসিন প্রদান করা হয়।
এসময় উপস্থিত ছিলেন ১,২,৩ নং ওয়ার্ডের সংরক্ষিত আসনের ইউপি সদস্য সালমা খানম, গ্রাম উন্নয়ন কমিটির সদস্যবৃন্দ,া নবযাত্রা প্রকল্পের সুশাসন ও সামাজিক দায়বদ্ধতা কম্পন্টের এস,এ ও ঠাকুর পদ ঢালী, সেভিং গ্রুপের এফ, ও, শফিউল আজম, ভ্যাকসিনেটর প্রদান করেন দেবব্রত মন্ডল।
নবযাত্রা প্রকল্পের সুশাসন ও সামাজিক দায়বন্ধতা কম্পন্টের মাধ্যমে পশ্চিম বিড়ালাক্ষী ১৯ সদস্য বিশিষ্ট একটি গ্রাম উন্নয়ন কমিটি গঠন হয়। কমিটি গঠনের পর থেকে তারা গ্রামের স্বেচ্ছাশ্রমের মধ্য দিয়ে গ্রাম উন্নয়নের জন্য বিভিন্ন দিক দিয়ে কাজ করে চলেছে।
