ঢাকাFriday , 25 January 2019
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

দেশ ও জাতির মঙ্গল কামনায় আশাশুনিতে সনাতন হিন্দু ধর্ম মহাসম্মেলন

admin
January 25, 2019 9:23 pm
Link Copied!

সমীর রায়, আশাশুনি প্রতিনিধি: দেশ ও জাতির মঙ্গল কামনায় আশাশুনিতে সনাতন হিন্দু ধর্ম মহাসম্মেলন অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২৫ জানুয়ারি) বিকাল ৩টায় হাড়িভাঙ্গা হাইস্কুল প্রাঙ্গনে এ মহাসম্মেলনের আয়োজন করে হাঁড়িভাঙ্গা, নাটানা, সব্দলপুরসহ পার্শ্ববর্তী ২৯ গ্রামের হিন্দু ধর্মালম্বী ভক্তবৃন্দ। বিকাল ৩টা থেকে বিকাল ৪টা পর্র্যন্ত মহানাম সংকীর্ত্তণ ও ভজন সঙ্গীতের পর আলোচনা সভায় প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ প্রণব মঠের সভাপতি শ্রীমৎ স্বামী দিগি¦জয়ানন্দজী মহারাজ। বিশেষ আলোচক ছিলেন আশাশুনি প্রণব মঠের অধ্যক্ষ স্বামী সোমানন্দজী মহারাজ, ঢাকা প্রণব মঠের অধ্যক্ষ স্বামী সঙ্গীতানন্দজী মহারাজ, বাজিতপুর প্রণব মঠের মহিমানন্দজী মহারাজ, স্বামী মানবানন্দজী মহারাজ ও শ্রীরামকাটি মঠের অধ্যক্ষ গীতাত্মানন্দজী মহারাজসহ মঠের সন্ন্যাসীবৃন্দ। আলোচনা শেষে ভক্তবৃন্দের উপস্থিতিতে গুরুপূজা, শিবপূজা ও কৃষ্ণপূজার পর প্রসাদ বিতরণ করা হয়।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।