ঢাকাThursday , 24 January 2019
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

সাবেক ব্যাংক কর্মকর্তা আবুল হোসেন খান চৌধুরী আর নেই

admin
January 24, 2019 9:05 pm
Link Copied!

সোনালী ব্যাংক সাতক্ষীরা শাখার সাবেক প্রিন্সিপাল অফিসার আবুল হোসেন খান চৌধুরী আর নেই। বৃহস্পতিবার (২৪ জানুয়ারি) বিকাল ৩টার দিকে তিনি ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহি— রাজিউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮৮ বছর।
সাতক্ষীরা শহরের উত্তর-পশ্চিম কাটিয়া নিবাসী আবুল হোসেন খান চৌধুরী দীর্ঘদিন যাবৎ বার্ধক্য জনিত সমস্যায় ভুগছিলেন। বৃহস্পতিবার বিকালে হঠাৎ গুরুতর অসুস্থ হয়ে পড়লে হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়। মৃত্যুকালে তিনি স্ত্রী ও ২ সন্তানসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
শুক্রবার (২৫ জানুয়ারি) জুমার নামাজের পর বেলা ২টায় উত্তর কাটিয়া বটতলা ঈদগাহ ময়দানে তার জানাজা নামাজ অনুষ্ঠিত হবে বলে জানানো হয়েছে। প্রেস বিজ্ঞপ্তি

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।