ঢাকাThursday , 24 January 2019
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

কৃষ্ণনগরে মোবাইল কোর্টের ভয়ে ব্যবসায়ীদের পলায়ন

admin
January 24, 2019 9:50 pm
Link Copied!

কৃষ্ণনগর (কালিগঞ্জ) প্রতিনিধি: কালিগঞ্জের কৃষ্ণনগর ইউনিয়নে ভেজাল বিরোধী মোবাইল কোর্টের ভয়ে বাজার ছেড়ে পালিয়েছে ব্যবসায়ীরা। প্রকৃতপক্ষে ভেজাল বিরোধী কোন অভিযান বাজারে পরিচালনাই করা হয়নি।
বৃহস্পতিবার (২৪ জানুয়ারি) দুপুর ১টার দিকে আকস্মিক এক ব্যক্তি কৃষ্ণনগর বাজারের ব্যবসায়ীদের খবর দেয় ভেজাল বিরোধী মোবাইল কোর্ট পরিচালনা করা হবে। এমন সংবাদ পেয়ে পুরো বাজারের বেশিরভাগ দোকানের ব্যবসায়ীরা দোকান বন্ধ করে সটকে পড়েন।
বাজার এলাকার বাসিন্দাদের সাথে কথা বলে জানা যায়, বাজারের অধিকাংশ ব্যবসায়ী দীর্ঘদিন ধরে বিভিন্ন ভেজাল পণ্যসহ অসৎ উপায়ে ব্যবসা পরিচালনা করে আসছে। দু-একজন প্রতিবাদ করলেও সংঘবদ্ধ অসাধু ব্যবসায়ীদের বিরুদ্ধে শেষ পর্যন্ত কেউ বিজয়ী হতে পারে না। মুদি দোকানগুলোতে ভেজাল দ্রব্যের ছড়াছড়ি। নিম্ন মানের অনুমোদনবিহীন পণ্যের স্বর্গরাজ্য হয়ে উঠেছে এই বাজার।
তারা এ ব্যাপারে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।