ঢাকাThursday , 24 January 2019
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

কালিগঞ্জে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে জাল বিনষ্ট, লক্ষাধিক মাছের পোনা অবমুক্ত

admin
January 24, 2019 10:14 pm
Link Copied!

শেখ শাওন আহমেদ সোহাগ, কালিগঞ্জ: কালিগঞ্জের কাঁকশিয়ালী ও সীমান্ত নদী ইছামতিতে অবৈধ জালের বিরুদ্ধে অভিযান চালিয়েছে ভ্রাম্যমাণ আদালত।
বৃহস্পতিবার (২৪ জানুয়ারি) সকাল ১০টা থেকে বেলা ২টা পর্যন্ত মৎস্য সংরক্ষণে সম্মিলিত বিশেষ অভিযানের অংশ হিসেবে এই অভিযান পরিচালিত হয়।
এসময় উপজেলার ভাড়াশিমলা ইউনিয়নের খাঁর হাট গ্রামের শহিদুল ইসলাম, একই গ্রামের খোদাবক্সের ছেলে নূর আলম ও নূর আলীর ছেলে শরিফুল ইসলামসহ কয়েকজনের ব্যবহৃত অবৈধ নেট জালসহ প্রায় এক হাজার মিটার ব্যবহার নিষিদ্ধ জাল নদী থেকে জব্দসহ বিভিন্ন প্রজাতির ১০ লক্ষাধিক মাছের পোনা জব্দ করা হয়। পরবর্তীতে অবৈধ নেট জাল নাজিমগঞ্জ খেয়াঘাট এলাকায় জনসম্মুখে আগুনে পুড়িয়ে বিনষ্ট এবং জব্দকৃত মাছের পোনা নদীতে অবমুক্ত করা হয়।
অভিযানে অংশগ্রহণ করেন মাগুরা জেলার সিনিয়র সহকারী পরিচালক ইকবাল হোসেন, কালিগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার সরদার মোস্তফা শাহিন, উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা শফিকুল ইসলামসহ পুলিশ ও উপজেলা মৎস্য অধিদপ্তরের কর্মকর্তাবৃন্দ।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।