সৌমেন মজুমদার, তালা: তালায় জনতা ব্যাংকের উদ্যোগে স্কুল ব্যাংকিং বিষয়ক আলোচনা সভা ও পুরস্কার বিতরণ করা হয়েছে।
বুধবার (২৩ জানুয়ারি) বিকাল ৪টায় ব্যাংকের তালা শাখার উদ্যোগে স্থানীয় শিল্পকলা একাডেমি মিলনায়তনে এই সভা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে জনতা ব্যাংক তালা শাখার ব্যবস্থাপক শাহিনুর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন খুলনা বিভাগীয় জেনারেল ম্যানেজার আহম্মেদ শাহানুর রহমান।
আরও বক্তব্য রাখেন সাতক্ষীরা পল্লী বিদ্যুৎ সমিতির জেনারেল ম্যানেজার রবীন্দ্র নাথ দাস, জনতা ব্যাংক খুলনা বিভাগীয় কার্যালয়ের উপ-মহাব্যবস্থাপক ইয়াছিন আলী, খুলনা এরিয়া অফিসের উপ-মহাব্যবস্থাপক জিএম শাহিদুল ইসলাম, সাতক্ষীরা এরিয়ার সহকারি মহাব্যবস্থাপক রঞ্জন কুমার বিশ্বাস, ভূমিজ ফাউন্ডেশনের সমন্বয়কারী অচিন্ত্য কুমার সাহা, উন্নয়ন প্রচেষ্টার পরিচালক সরদার ইয়াকুব আলী প্রমুখ।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
