ঢাকাTuesday , 22 January 2019
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

সাগরদাঁড়িতে সপ্তাহব্যাপী মধুমেলা উদ্বোধন

admin
January 22, 2019 9:05 pm
Link Copied!

কেশবপুর (যশোর) প্রতিনিধি: কেশবপুরের সাগরদাঁড়িতে মহাকবি মাইকেল মধুসূদন দত্তের ১৯৫তম জন্মবার্ষিকী উপলক্ষ্যে সপ্তাহব্যাপী মধুমেলার উদ্বোধন করা হয়েছে। মঙ্গলবার (২২ জানুয়ারি) সপ্তাহব্যাপী এ মেলার উদ্বোধন করেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী স্বপন ভট্টাচার্য।
অতিরিক্ত বিভাগীয় কমিশনার নিশ্চিন্ত পোদ্দারের সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন সাবেক জনপ্রশাসন প্রতিমন্ত্রী ইসমাত আরা সাদেক, বীর মুক্তিযোদ্ধা মেজর জেনারেল (অব.) অধ্যাপক ডা. নাসির উদ্দিন এমপি, যশোরের জেলা প্রশাসক আব্দুল আওয়াল, পুলিশ সুপার মঈনুল হক, উপজেলা চেয়ারম্যান এইচ এম আমির হোসেন, পৌর মেয়র রফিকুল ইসলাম, কেশবপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি এস এম রুহুল আমিন, যশোরের পাবলিক প্রসিকিউটার রফিকুল ইসলাম পিটু, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি তপন কুমার ঘোষ মন্টু, সাগরদাঁড়ি মাইকেল মধুসূদন ইন্সিটিটিউশনের প্রাক্তণ সভাপতি মুক্তিযোদ্ধা কাজী রফিকুল ইসলাম ও সাগরদাঁড়ি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কাজী মুস্তাফিজুল ইসলাম মুক্ত।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন কেশবপুর উপজেলা নির্বাহী অফিসার মিজানূর রহমান। অনুষ্ঠান উপস্থাপনা করেন যশোর জেলা শিশু বিষয়ক অফিসার সাধন কুমার দাস ও কেশবপুর উপজেলা জাতীয় রবীন্দ্র সংগীত সম্মিলন পরিষদের সভাপতি সহকারি শিক্ষা অফিসার মাসুদুর রহমান।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।